• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

অধিকাংশ ফৌজদারী অপরাধ জমি বিরোধে ঘটছে’

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বরেন, দেওয়ানী ছাড়াও বর্তমানে ফৌজদারি যত অপরাধ সংগঠিত হচ্ছে, বেশিরভাগ জমি সংক্রান্ত বিরোধে। জমি বিরোধে প্রানহানিও ঘটছে। এসবের প্রধান কারন হচ্ছে- মালিকানা কাগজপত্র সঠিক না থাকা এবং যথাযথ ধারণা না থাকা। এজন্য সকল মালিকদের বলবো, জমির কাগজপত্র সঠিকভাবে করবেন ও প্রাথমিক ধারণা রাখবেন।

রোববার (২৫ মে) সকালে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, নিয়মিত ভূমি কর পরিশোধ করতে হবে। এখন অনলাইনে ভূমি করসহ বিভিন্ন সেবা পাওয়া যায়। আগের মতো খাজনা পরিশোধ করতে ভূমি অফিসে যেতে হয় না। এজন্য নিজে অনলাইনে ভূমি সেবা নিন, অন্যকেও উৎসাহিত করবেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মজিবুর রহমান, হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন ও সোহানা খন্দকারসহ আরও অনেকে।

উল্লেখ্য, ‘নিযমিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে ৩ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের ২১ টি স্টল রয়েছে। যেখানে খাজনা পরিশোধ সহ বিভিন্ন সেবা নিতে পারবে সেবাগ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd