• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন জোভান

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জোভান বিয়ে করেছেন শুক্রবার (১২ জানুয়ারি)। সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে অভিনেতা নিজেই এরকম আভাস দিয়েছিলেন। এরপর থেকে বিয়ে নিয়ে মুখে কুলুপ এটেছিলেন এই অভিনেতা।

শুক্রবার (১২ জানুয়ারি) নিজের ফেসবুকে দুটি ছবি পোস্ট করে জোভান এ খবর জানান। একটি ছবিতে লেখেন, অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।’ ছবিতে দেখা যায়, এক তরুণীর হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান। খানিক দূরে ঝাঁপসা হয়ে আছে ওই তরুণীর মুখ।

অন্য ছবিতে ওই তরুণীর কপালে কপাল রেখে হাসতে দেখা যায় তাকে। ছবিগুলো দেখে অনেকে কোনো নাটকের প্রচারণার অংশ ভেবেছিলেন। তবে জোভানের একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করে, ছবিগুলো কোনো নাটকের নয়, বাস্তবজীবনে তার নতুন অধ্যায় শুরু করার।

এদিকে ছবি পোস্ট করে বিয়ের খবর দিলেও মুখে কিছু বলছিলেন না জোভান। এবার জানালেন ৩১ জানুয়ারির পর কথা বলবেন তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, সবকিছু নিয়ে ৩১ জানুয়ারির পর কথা বলব। এখনই কিছু বলতে পারছি না।

জানা গেছে, জোভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি। বিয়ের কিছুদিন আগে থেকেই জানাশোনা ছিল দুজনের। তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবেই করা হয়েছে। এ ছাড়া তার স্ত্রী সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালে শোবিজে পথচলা শুরু জোভানের। গেল ১২ ধরে টানা অভিনয় করে যাচ্ছেন তিনি। ছোট পর্দার পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd