• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (২২এপ্রিল) বেলা ১২টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
পত্রিকাটির পাঠক সংগঠন আমার দেশ পাঠক মেলা লক্ষ্মীপুর জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা দ্রুত মামলা প্রত্যাহার ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

দৈনিক আমার দেশ পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রাজীব হোসেন রাজু পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক শাকের মোহাম্মদ রাসেল, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, ছাত্র প্রতিনিধি সাইফুল ইসলাম মুরাদ।

এছাড়া উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খান, রাকিব হোসেন রনি, সদস্য রেজাউল করিম সুমন, পলাশ সাহা, হাসান মাহমুদ শাকিল, আমার দেশ কমলনগর প্রতিনিধি আমজাদ হোসেন, রায়পুর প্রতিনিধি জাকির হোসেন, কমল নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, বিজয় টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, বাংলা নিউজের প্রতিনিধি নিজাম উদ্দিন, এশিয়ান টিভির ডালিম কুমার দাস টিটু, ডেসটিনি প্রতিনিধি নজির আহমদ, ভোরের মালঞ্চের সাগর ওয়াহিদ ফরহাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে গণমাধ্যমের কন্ঠরোধ করতে চায় কুচক্রি মহল। অতীতেও সাংবাদিকদের হামলা-মামলা দিয়ে দমিয়ে রাখতে চেয়েছে। মাহমুদুর রহমান একজন নির্যাতিত সাংবাদিক। তার বিরুদ্ধে আবারও মামলার মাধ্যমে প্রমানিত হচ্ছে স্বাধীন গণমাধ্যম এখনও প্রতিষ্ঠিত হয়নি। আমরা দ্রুত মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd