• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ইটভাটার ধোঁয়া ছাপিয়ে সবুজ বিপ্লব: লক্ষ্মীপুরে দুই ভাইয়ের উদ্যোগে সফল ‘আনোয়ার নার্সারি’

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

মাহমুদুর রহমান মনজু :

একসময় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকা লক্ষ্মীপুরের পিয়ারাপুর এলাকা এখন রূপ নিয়েছে সবুজে ঘেরা এক মনোরম উদ্যানে। ধোঁয়া আর ধুলার জায়গা দখল করেছে ফুলের সুবাস আর নানান প্রজাতির গাছের সমাহার। এই বদলে যাওয়ার পেছনে রয়েছেন দুই ভাই—মোরশেদ ও আনোয়ার হোসেন। নিজেদের শ্রম, ধৈর্য আর অভিজ্ঞতাকে পুঁজি করে তাঁরা গড়ে তুলেছেন সফল উদ্যোগ ‘আনোয়ার নার্সারি’।


মাত্র ৮ লাখ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই নার্সারি বর্তমানে ২৫ লাখ টাকারও বেশি মূলধনের একটি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ছোট একটি বাগান দিয়ে শুরু হলেও বর্তমানে এর আওতায় রয়েছে ছয়টি নার্সারি। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হয়েছে অন্তত ১২ জন মানুষের।
নার্সারিতে নিয়মিত কাজ করেন ৮ জন শ্রমিক। পাশাপাশি ৪ জন শ্রমিক ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রি করেন। নার্সারির শ্রমিক মো. রফিক বলেন,
“আগে এই এলাকায় ধোঁয়ার কারণে কাজ করা খুব কষ্টকর ছিল। এখন সারাদিন গাছের মাঝেই সময় কাটে। এখান থেকে পাওয়া মজুরিতে আমাদের সংসার ভালোভাবেই চলছে।”
ভ্যানচালক শ্রমিক কামাল হোসেন জানান,
“১০ টাকার চারা থেকে শুরু করে দামী চারাও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিই। এখন মানুষ আগের চেয়ে অনেক বেশি গাছ লাগাতে আগ্রহী।”


‘আনোয়ার নার্সারি’ এখন শুধু গাছ কেনাবেচার জায়গা নয়, এটি এক ধরনের সবুজ পর্যটন কেন্দ্রেও পরিণত হয়েছে। নার্সারি দেখতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন,
“অনলাইনে গাছ কিনে প্রতারিত হওয়ার অভিজ্ঞতা আছে। এখানে এসে নিজের চোখে দেখে, পছন্দ করে সাশ্রয়ী দামে চারা নিতে পারছি। পরিবেশটাও খুব সুন্দর।”
পরিবার নিয়ে ঘুরতে আসা সুমি আক্তার বলেন,
“বাচ্চাদের গাছ চেনানোর জন্য এখানে নিয়ে এসেছি। একসময় এই এলাকায় ইটভাটার ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসত, আর এখন ছবি তুলছি। নিম, আম আর কিছু ঔষধি চারা কিনেছি।”
কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা সরকারি সহায়তা ছাড়াই, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে সফল হয়েছেন এই দুই ভাই। উদ্যোক্তা আনোয়ার হোসেন বলেন,
“আমাদের লক্ষ্য—মানুষ যেন অনলাইনে প্রতারিত না হয়ে সরাসরি দেখে সুস্থ ও মানসম্মত চারা সংগ্রহ করতে পারে। পাশাপাশি আমরা সরকারি বিভিন্ন অনুষ্ঠানেও নিয়মিত সাজসজ্জার কাজ করে থাকি।”
বর্তমানে এই নার্সারিতে ১০ টাকা থেকে শুরু করে ২০ হাজার টাকা পর্যন্ত মূল্যের নানা প্রজাতির চারা পাওয়া যায়। নিম, বিভিন্ন জাতের আম, নারিকেল, সুপারি ছাড়াও রয়েছে দুর্লভ ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছ। ইটভাটার ছাই সরিয়ে সবুজ স্বপ্ন বাস্তবায়নের এই উদ্যোগ আজ পুরো লক্ষ্মীপুর জেলার জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd