• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ইলিয়াস কাঞ্চন নয়, ফেরদৌসকে সভাপতি করে লড়বেন নিপুণ আরটিভি নিউজ

Reporter Name / ৪৯২ Time View
Update : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত করা হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিপুণ আক্তার এমনটাই জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এবার নিপুণের প্যানেলে সভাপতি পদে থাকছেন না বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।

এবিষয়ে নিপুণ বলেন, গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম, আমার প্যানেল থেকে একজন হলেও জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন। এবার যদি বলি, আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। অপেক্ষা করেন, সামনে অনেক চমক আসছে।

এদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন। এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত। সাধারণ সম্পাদক সহ তার প্যানেলে চমক রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগামী নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে সিনেমার গল্পও হার মানিয়েছে। কথা যুদ্ধ তো আছেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd