• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবিতে রায়পুরে মানববন্ধন

Reporter Name / ৩৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ডাকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা সদরে শহীদ ওসমান চত্বরে এই কর্মসূচি পালিত হয়। এসময় পৌর শহরের শতাধিক ফার্মেসির মালিক কর্মচারীরা ব্যানার পোস্টার প্লেকার্ড নিয়ে দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেয়।
চার দফা দাবিগুলো হলো- ঔষধ বিক্রয়ে কমিশন বৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ঔষধ দ্রুত ফেরত ও প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ সরবরাহ বন্ধ, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির রায়পুর উপজেলা শাখার সভাপতি ইজাজ হোসেন রুমান বলেন, ঔষধ ব্যবসায়ীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। সিনিয়র সহ-সভাপতি কাউসার হোসেন চৌধুরী শিপলু বলেন, ড্রাগ লাইসেন্স না থাকলে যত্রতত্র ঔষধ বিক্রি হচ্ছে, এতে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লাইফ কেয়ার ফার্মার স্বত্বাধিকারী রাসেল হোসেন রানা ও ফজলে রাব্বি হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। সমিতির পক্ষ থেকে দাবি আদায়ে সরকার ও সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd