• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

কমলনগরে টাকা-স্বর্ণালংকার নিয়ে মুয়াজ্জিনের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী

Reporter Name / ১১০ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে স্বর্ণ ও টাকা নিয়ে মুয়াজ্জিনের হাত ধরে এক প্রবাসীর স্ত্রী উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার (১২ এপ্রিল) কমলনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে রবিবার (৬ এপ্রিল) উপজেলার চর কাদিরা ইউনিয়নের  চর পাগলার ৮ নং ওয়ার্ডের আবদুল লতিফ চৌকিদার বাড়ি থেকে উধাও হয়ে যায় ওই নারী।
অভিযুক্ত মুয়াজ্জিন মাওঃ জোবায়েদ হোসেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের ১ নং ওয়ার্ডের মিঠাল বাড়ির নাসিরের ছেলে। সে ওই প্রবাসীর বাড়ির সামনে থাকা মজিবউল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন ও ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষক। ঘটনার পর থেকে তাদের মুঠোফোনটি বন্ধ রয়েছে।
এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং প্রবাসীর কলেজ পড়ুয়া মেয়ে সহ ৩ সন্তান বিমর্ষ হয়ে পড়েছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, উধাও হওয়া স্ত্রী পান্না আক্তারের স্বামী আমির হোসেন খোকন ৬ বছর যাবত সিংগাপুরে কর্মরত ছিলেন। সিংগাপুরের চাকরি শেষ করে বাংলাদেশে চলে আসেন। দীর্ঘদিন বাড়িতে পরিবারকে সময় দিয়ে তারপর গত ২ বছর আগে তিনি আবার আবুধাবিতে চলে যান।অভিযুক্ত মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন পাশাপাশি বাড়ির বাসিন্দা। সে বেশ কিছুদিন যাবত প্রবাসীর স্ত্রী পান্না আক্তারের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে বিভিন্নভাবে উত্যাক্ত করতে থাকে। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে তাকে বার বার নিষেধ করলেও সে  ফোনে কল দিয়ে উত্যাক্ত করা অব্যাহত রাখে। এক পর্যায়ে ৭ ভরি ১২ আনা ওজনের স্বর্ণ ও নগদ ১৫ লক্ষ ৭০ হাজার টাকা সহ প্রবাসীর স্ত্রীকে ফুঁসলিয়ে ও বিভিন্ন প্রলোভন ও ফাঁদে ফেলে মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন  তাকে নিয়ে উধাও হয়ে যায়।
তার পর থেকে উভয়ের মুঠোফোন বন্ধ রয়েছে।
প্রবাসীর বড় ভাই দিদার হোসেন মানিক বলেন, আমার ছোট ভাই আমির হোসেন খোকনের প্রবাস জীবনের সব আয় ও স্বর্ণালংকার  তার বউয়ের কাছে ছিলো। বাড়ির দরজার মসজিদের মুয়াজ্জিন লোভে পড়ে ফুসলিয়ে টাকা ও স্বর্ণালংকার সহ তাকে নিয়ে উধাও হয়ে গেছে।
তবে মুয়াজ্জিন অজ্ঞাত স্থানে নিয়ে তাকে আটক করে রেখেছে বলে তিনি আরো জানান।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন প্রবাসীর মেয়ে মসজিদের মুয়াজ্জিন মাও,জোবায়েদ হোসেন সহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd