কাজী মুহাম্মদ ইউনুছ,কমলনগর (লক্ষ্মীপুর)থেকে:
লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
শনিবার(৩১ মে) দুপুরে হাজির হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলায় কর্মরত সিংহভাগ শিক্ষকদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়।এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন। শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, শিক্ষকদের কেন্দ্রীয় সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন, সরকারি কাজের সমন্বয় সাধন,সহকারি শিক্ষকদের ন্যায্য ও যৌক্তিক দাবিতে একতাবদ্ধকরণ, বিশেষ করে চলমান ১১তম গ্রেডের ন্যায্য দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচী পালন,যেকোনো নৈতিক আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ,শিক্ষা প্রশাসন ও স্থানীয় কতিপয় অসাধু দুষ্টচক্রের হাত থেকে শিক্ষকদেরকে সামাজিক হয়রানি, দাপ্তরিক হয়রানি, কর্তাব্যক্তিদের অযাচিত অনৈতিক হস্তক্ষেপ ইত্যাদি সমস্যা থেকে রক্ষালাভসহ স্বীয় দায়িত্ব-কর্তৃব্য পালনে একনিষ্ঠতা বজায় রাখার তাগিদে এ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য,কমলনগরে ৪ শতাধিক সহকারি শিক্ষক কর্মরত রয়েছেন।
৫৭ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে চর ফলকন জাজিরা প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ মাকছুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে হাজির হাট মডেলের সহ. শিক্ষক মোঃ ইবরাহীম,ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব উল্লাহ মনোনীত হয়।এ ছাড়া সিনিয়র সহ সভাপতি পদে সহকারি শিক্ষক মোঃ সেকান্তর আলী, মোহাং মঈনুল ইসলাম, কাজী মুহাম্মদ ইউনুছ,আবু তাহের ফরাজী,জসিম উদ্দিন,আবদুস সহিদ সুমন,সহ সভাপতি পদে তৈয়বুর রহমান,আবদুর রাজ্জাক, নাজমুল হুদা শিফন,মিতা রানী বিশ্বাস, সহ.সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম, ইবরাহীম খলিল,সহ সাংগঠনিক সম্পাদক পদে মিঠু চন্দ্র, নিজাম উদ্দিন,অর্থ সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক মামুন হোসেন,তথ্য ও প্রচার সম্পাদক আবদুল মালেক, কাব স্কাউট সম্পাদক সুমন কান্তি দাস,ক্রীড়া সম্পাদক ইফতেখার মাহমুদ, সমবায় বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নীলিমা আরজু, সহ মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান চিনু,সদস্য পদে আহসান হাবিব,বিল্লাহ খালেদ মাহমুদ,শাহ আশরাফ রাজন,আবদুল আলি,সাইফুর রহমান,মাহফুজুর রহমান,সিরাজুল ইসলাম, মোছলেহ উদ্দিন,আলী হোসেন,মিজানুর রহমান,ফারজানা পলি,মোহাম্মদ শাহজাহান,মোঃ ইউছুফ, মোঃ নুরুজ্জামান, আহমদ মোস্তবা,মমতাজ বেগম,ফরহাদ হোসেন,ফজলে এলাহী,মাকছুদ হাসান,তাহিয়া আক্তার,জাকির হোসেন, হাফিজ উল্লাহ মানিক,নুর মোহাম্মদ, নজরুল ইসলাম, মাকছুদুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।
নব গঠিত কমিটি অভিনন্দন জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতি,জেলা স্বতন্ত্র্য ইবতেদায়ী মাদরাসা শিক্ষক কমিটিসহ রাজনৈতিক দল উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলামী , জেএসডি, গণ অধিকার পরিষদ, এনসিপি,ইসলামি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষকদের কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।