• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

কমলনগরে প্রাথমিক শিক্ষকদের সপ্তম দিনেও টানা কর্মবিরতি পালন-সঙ্কট নিরসনে নেই কোন দৃশ্যমান উদ্যোগ!

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক শিক্ষকদের সপ্তম দিনেও টানা কর্মবিরতি পালন করা হয়েছে। তিনদফা দাবি আদায়ে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমলনগর উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক সহকারী শিক্ষক এই কর্মসূচি পালন করেন। আজ সোমবার সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
জানা যায়, প্রাথমিক শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেডে বেতন প্রদানসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন শিক্ষকদের সকল সংগঠন। তাদের ঘোষিত কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ের দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে সম্মিলিতভাবে এ কর্মবিরতির ডাক দেয়া হয়েছে ইতোপূর্বে। এরই ধারাবাহিকতায় কমলনগর উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষকরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসলেও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান ও এ সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকেন তাদের ঘোষিত কর্মসূচির সপ্তম দিনের এক ঘন্টা সময় ধরে। অবশ্য সকাল ১০ টা পরে শিক্ষকরা ক্লাসে গিয়ে আগের মতো আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়ন কার্যক্রম শুরু করেন।
প্রাপ্ত সূত্রে জানা যায়, আজ থেকে শুরু হওয়া শিক্ষকদের এ কর্মসূচি আগামী ১৫ মে পর্যন্ত চলবে। প্রথম দফায় তারা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে তাদের দাবি মেনে না নেওয়া হলে টানা কর্মবিরতি কিংবা ‘তালাবদ্ধ’র মতো কঠোর কর্মসূচি চলমান থাকবে।
কর্মবিরতি বিষয়ে কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক কাজী মুহাম্মদ ইউনুছ বলেন,’আমরা অহিংস ও শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে উঁচু স্তরের পৌঁছাতে,মানসম্মত প্রাথমিক শিক্ষা গড়তে চলমান কর্মসূচীর মধ্য দিয়ে শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সদাশয় সরকারের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে কমলনগর উপজেলার সহকারি শিক্ষক সমন্বয়ক ও হাজির হাট মডেল একাডেমির শিক্ষক মোহাম্মদ ইবরাহীম বলেন, ‘সরকার আমাদের ১০ম গ্রেডের দাবি দাবি মেনে নেয়নি,সর্বশেষ ১১তম গ্রেড প্রদানের দাবি করলেও তাও আমাদের সাথে কোনো আলোচনা করারও প্রয়োজন মনে করেনি। বাধ্য হয়ে আমরা কেন্দ্র ঘোষিত কর্মবিরতি পালন করছি।
তিনি আরো বলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী, আজ থেকে ১৫ মে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।
তারপরও যদি দাবি-দাওয়া না মানা হয়, তাহলে ২৬ মে থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নেতারা।কমলনগর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ আবদুস সহিদ বলেন, একটা জাতিকে সুশিক্ষার প্রাথমিক ভিত্তি স্থাপন করার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম আর রক্তঘাম মিশে আছে তাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারীর মূল্যায়ন দেওয়া হয়েছে এর থেকে বড় বৈষম্য আর কি হতে পারে?
উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক বীরেশ্বর চক্রবতী বলেন, কনসালটেন্ট কমিটির সুপারিশে এন্ট্রিপদে আমাদের বেতন মাত্র ৩০০ টাকা বৃদ্ধি করা হয়েছে যা অত্যন্ত হাস্যকর। আমাদের প্রাপ্ত সম্মানের সাথে সম্মানিটাও যেন সম্মানজনক হয় সেই দাবি করছি। আমাদেরকে যে বেতন দেওয়া হয় সেটা দিয়ে ভালো মতো বাঁচার কোন উপায় নেই। সরকারের কাছে জোর দাবি জানাই শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেজন্য অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।দাবিগুলো হচ্ছে –
১. সরকারের গঠিত কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ বছর ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি প্রদান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd