• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় ৪ যুবককে পিটিয়ে আহত

Reporter Name / ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ :
লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাঁধা দেয়ায় চার যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে হাজিরহাট ইউনিয়নের গণিপুর এলাকার নুরুজ্জামান মৌলভীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলো ওই এলাকার মোঃ আরিফের ছেলে আশরাফ হোসেন ওয়াসি (১৭), মোঃ ফারুকের ছেলে মারুফ (১৬), শাহাবুদ্দিনের ছেলে রাকিব (২০) ও মো রাব্বি। এদের মধ্যে আশরাফুল ইসলাম ওয়াসির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হাজিরহাট ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের গনিপুর এলাকার মুনছুর আহাম্মদের বাড়ির সামনে দীর্ঘদিন থেকে মাদক বিক্রি ও সেবনের আড্ডা চলে। ঘটনার সময় মুনছুর আহম্মদের ছেলে ইউনুস, তার বন্ধু মেহেদী ও জিসান গাঁজা সেবন করছিলেন। ওই সময় খবর পেয়ে স্থানীয় যুবক ওয়াসি, রাকিব, মারুফ ও রাব্বি তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তারা গাঁজাসেবনকারীদেরকে পুলিশের হাতে তুলে দিতে চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবী ইউনুসের বাবা মুনছুর আহম্মদ সদলবলে বাড়ি থেকে এসে টর্চ লাইট দিয়ে ওয়াসি, রাকিব,মারুফ ও রাব্বিকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ওয়াসির অবস্থা আশঙ্কা জনক হওয়া তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হলে ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে ওয়াসি ও রাকিবের মাথায় ৩টি করে সেলাই করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মুনছুর আহম্মদের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd