• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

কমলনগরে ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান- লক্ষাধিক টাকা অর্থদন্ড

Reporter Name / ১৬৫ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে রোগ নির্ণয়কারী প্রতিষ্ঠান ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৮টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান এ আদালত। এসময় ৬টি ডায়াগনস্টিককে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার করইতলা বাজারের লাইফ লাইন হাসপাতাল ১০হাজার টাকা,ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারকে ৩০হাজার,হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার, দেশ মা মাটি মেডিকেল সেন্টার-১০ হাজার,নিউ উপকুল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার, উপকুল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
এ ছাড়া আর দুটো ল্যাবের কাগজ পত্র হালফিল থাকায় তাদের কোন জরিমানা হয় নাই।
২৮মে(বুধবার) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিট্রেট আরাফাত হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)আরাফাত হোসাইন নানাবিধ অনিয়ম ও নির্ধারিত শর্ত লংঘন করায় ল্যাবগুলোকে শাস্তিমূলক অর্থদন্ড দিয়ে থাকেন।এ কর্মকর্তা জানান,কমলনগরে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্হিত ছিলেন,কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সব্য সাচী নাথ,স্যানেটারি পরিদর্শক রিয়াজ হোসাইন,পুলিশ সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd