• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

কমলনগরে ১৬ মামলার আসামিসহ গ্রেপ্তার তিনজন

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের কমলনগরে হত্যা, মাদক ও ডাকাতিসহ অন্তত ১৬টি মামলার আসামি দেলোয়ার হোসেনসহ (৩০) তিনজনকে গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ। ২ নভেম্বর রোববার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন প্রকাশ দেল্লা ‘ডাকাত’ (৩০), চর লরেন্স ইউনিয়নের ডাকাতের পোল এলাকার আবদুল আজিজের ছেলে আবুল কাশেম (৪২) ও হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের মো. বাশারের ছেলে তানভীর প্রকাশ মান্না (৩০)। তারা সবাই একই উপজেলার বাসিন্দা ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের কাদির পন্ডিতের হাট এলাকার নদীরপাড়ে খালি একটি জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় জেলার আলোচিত ও পুলিশের তালিকাভুক্ত ডাকাত দেলোয়ার হোসেন প্রকাশ দেল্লা ডাকাতকে একটি লোহার তালা কাটার মেশিন, একটি ছোট কার্টার, একটি ছোড়া, একটি লোহার রড, দুইটি কালো টর্চলাইট ও একটি হাতুড়ি ও বেশ কয়েকটি মোবাইলসহ গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd