• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  দুদকের অভিযান-নানা অনিয়মে স্বাস্থ্য কর্মকর্তাসহ খাদ্য সরবরাহকারীকে  শোকজের সুপারিশ

Reporter Name / ৩৬৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ,

কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছদ্মবেশে সাড়াঁশি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ( ৪ আগষ্ট)  সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০ টা থেকে দুপুর দু’টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময়  সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বিভাগ, খাদ্য সরবরাহ এবং চিকিৎসকদের নানা অনিয়মের হাতেনাতে খোঁজ পায় দুদক ছদ্মবেশী দল। চাঁদপুর জেলা কার্যালয়ের  উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষালের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করেন।

দুদক সূত্র জানায়, অভিযানের আগে এনফোর্সমেন্ট দলের সদস্যরা ছদ্মবেশে হাসপাতালের আউটডোর ইনডোর কার্যক্রম পর্যবেক্ষণ করে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। পরে পরিচয় প্রকাশ করে হাসপাতালের বিভিন্ন বিভাগ, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, খাবার সরবরাহ ও ওষুধ বিতরণ কার্যক্রম পর্যালোচনা করেন।

অভিযান পরিচালনার সময় দুদক টিম দেখতে পায়, মজুত থাকা সত্ত্বেও রোগীদের প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে না এবং রোগীদের থেকে টাকার বিনিময়ে সরকারি  ওষুধ দেয়া হয়। টাকার বিনিময়ে রোগি ভর্তি করানো এবং ওয়ার্ড বয় দিয়ে চিকিৎসা  সেবার কাজ করানো। অভিযানের সময় কয়েকজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অন্যদিকে হাসপাতালের রোগীদের জন্য সরবরাহ করা খাবার নিম্নমানের এবং ডায়েট চার্ট অনুযায়ী খাদ্য সরবরাহ করা হয়নি।

দুদক টিম আরো দেখতে পায়, রোগ নির্ণয়ের বেশ কিছু যন্ত্রপাতি দীর্ঘদিন থেকে নষ্ট অবস্থায় রয়েছে। আবার কিছু যন্ত্রপাতি সচল থাকলেও সেবা নিতে গিয়ে রোগীরা বহিরাগত মেডিকেল টেকনোলজিস্টদের হাতে হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি থাকা সত্ত্বেও বাহিরে অপ্রোয়জনীয় পরীক্ষা দেওয়ার কয়েকটি  সত্যতা মিলেছে।

ওষুধের স্টক রেজিস্টার যাচাইয়ের সময় নার্স, স্টক ইনচার্জ কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানায় দুদক। এছাড়া, ছুটিতে থাকা ডাক্তারদের ছুটির আবেদন দেখাতে পারেনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

চাঁদপুরের দুর্নীতি দমন কমিশন (দুদকের) উপসহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল বলেন, ‘অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে।চিকিৎসকরা স্থানীয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর সঙ্গে যোগসাজশে কারণে অকারণে অপ্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, আলট্রাস্নোগ্রাম পরীক্ষা দিয়ে রোগীদের হয়রানি, আর্থিক ও মানসিক ক্ষতি করার অভিযোগও রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শোকজ করার জন্য সুপারিশ করা হবে এবং কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে।’

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, ‘অভিযান চলাকালে যেসব বিষয় তুলে ধরা হয়েছে, সেগুলোর লিখিত জবাব দুদক টিমকে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd