• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

কাউন্সিলর হিসেবে মিন্টুর ডাবল হ্যাটট্রিক

Reporter Name / ১৯৮ Time View
Update : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এবারও নির্বাচিত হয়েছেন সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। ময়মনসিংহ পৌরসভা ও পরবর্তীতে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়া পর্যন্ত টানা ছয় বার তিনি কাউন্সিলর নির্বাচিত হলেন।

মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ওসিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারিভাবে ৩৩টি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর নাম ঘোষণা করেন।

ফলাফলে নগরীর ৬নং ওয়ার্ডের টিফিন ক্যারিয়ার প্রতীকে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ৩ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান মামুন ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৯১০ ভোট সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু জানান, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি প্রথম ময়মনসিংহ পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি।

এরপর থেকে টানা চার বার পৌরসভার কাউন্সিলর এবং পরবর্তীতে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর টানা দুই বার। বার সিটি কর্পোরেশনে কর্পোরেশনের কাউন্সিলর পদে নির্বাচিত হলেন। মিন্টু বলেন, ৬নং ওয়ার্ডবাসীর ভালোবাসায় তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সুখে-দুঃখে এই ওয়ার্ডবাসীর পাশে আছি, ত তাই তারা আমাকে বারবার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন যতদিন বেঁচে আছি, মানুষের সেবা করে পাশে থাকতে চাই।

শনিবার (৯ মার্চ) দ্বিতীয়বারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছে। নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর মধ্যে ১৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলরের পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd