• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

খাল খননের নামে লুটপাট, ভেঙে গেল গ্রামীণ রাস্তা — চিকিৎসা ও চলাচলে চরম দুর্ভোগে তিন গ্রামের মানুষ

Reporter Name / ৩৮১ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

ফিরোজ আলম পরশ,
রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৬ নং চর আলগী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর হাসান হোসেন গ্রামে খাল খননের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে আওয়ামী ক্ষমতাসীন রাজনৈতিক দলের একাংশের বিরুদ্ধে।

স্থানীয়ভাবে পরিচিত “কালির খাল” খননের কাজ ঠিকভাবে না হওয়ায় বর্ষার জোয়ারে খালের পাশের গ্রামীণ রাস্তা ভেঙে পড়ে। ফলে অন্তত তিনটি গ্রামের মানুষকে সীমাহীন দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

খালটি খননের পর বর্ষার প্রবল জোয়ারের স্রোতে খালের পারঘেঁষা রাস্তার বড় একটি অংশ তলিয়ে যায়। অথচ এই রাস্তা দিয়েই তিনটি গ্রাম এবং একটি সরকারি কমিউনিটি ক্লিনিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। রাস্তাটি ভেঙে যাওয়ার ফলে এখন চিকিৎসা সেবা থেকে শুরু করে শিশুদের স্কুলে যাওয়া পর্যন্ত সবকিছুই কঠিন হয়ে উঠেছে।

স্থানীয়রা জানান, মূল আলেকজান্ডার টু সোনাপুর সড়কের একটি ক্ষতিগ্রস্ত অংশে ইতোমধ্যে একটি স্টিলের সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু গ্রামীণ এই রাস্তাটি আজও অবহেলিত রয়ে গেছে। কোনো মেরামত বা নতুন নির্মাণের উদ্যোগ নেই। ফলে রোগী, শিক্ষার্থী, কৃষকসহ সব শ্রেণিপেশার মানুষকে চরম কষ্টে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রহিম উল্যা বলেন, “রাস্তা না থাকায় রোগী নিয়ে ভ্যানে করে ক্লিনিকে যাওয়া যাচ্ছে না। আমাদের তিন গ্রামের মানুষ এখন যেন বিচ্ছিন্ন দ্বীপে বাস করছে।”

অন্য একজন প্রবীণ গ্রামবাসী আক্ষেপ করে বলেন, “খাল খননের নামে যারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তারা ঠিকই গাড়িতে চড়ে ঘোরে। কিন্তু আমরা পায়ে হেঁটে কাদা মাড়িয়ে চলছি।”

স্থানীয়দের জোর দাবী— দ্রুত এই রাস্তা পুনঃনির্মাণ বা মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এই দুর্ভোগ আর দীর্ঘায়িত হলে এলাকার শিক্ষাব্যবস্থা, কৃষিকাজ, চিকিৎসা এবং ব্যবসা-বাণিজ্য ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd