• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

গাজীপুর মহানগর আসক ও বিএমএসএফের মহান বিজয় দিবস পালিত

Reporter Name / ৩৪৯ Time View
Update : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মো. সোহেল মিয়া (গাজীপুর থেকে): মহান বিজয় দিবস আজ। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ শনিবার (১৬ ডিসেম্বর)।

বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। চূড়ান্ত বিজয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে বাঙালির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের।
বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একই সঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের এই স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহিদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন।
এ দেশের মানুষের আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকার তথা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সফল নেতৃত্ব দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লক্ষ লক্ষ মানুষকে তিনি স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে তুলেছিলেন। তার সঙ্গে ছিলেন একই লক্ষ্যে অবিচল একদল রাজনৈতিক নেতা। তাদের সবাইকেই জাতি আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
তারি ধারাবাহিকতা অব্যাহত রাখতে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাজীপুর মহানগর কমিটির উদ্দ্যোগে,সকালে গাজীপুর মহানগরের গাছা থানাধীন, বাউবি’র গাজীপুরস্থ ক্যাম্পাসের ‘স্বাধীনতার চিরন্তন’ মুক্তিযুদ্ধের স্মারক ভার্স্কয, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
এ সময়, আসক গাজীপুর মহানগর কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায়, ফুলেল শুভেচ্ছা নিবেদনে উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম,আলহাজ¦ মো. মোসাদ্দিকুর রহমান হাজি মুছা, সাংগঠনিক সম্পাদক মাজনুন মাসুদ, দপ্তর সম্পাদক মো. লোকমান, আর্থ সম্পাদক মো. আজাহারুল ইসলাম (মতি), নারী ও শিশু বিষয়ক সম্পাদিকা মোচ্ছা. সুমা ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ মো. শাহ্ আলম গাজীপুরী, সাস্থ্য বিষয়ক সম্পাদক মো. মাইদুল ইসলামসহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাজীপুর মহানগর আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd