• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

জলাবদ্ধতা নিরসনে কমলনগরের ভুলুয়া নদীতে প্রশাসনের যৌথ অভিযান

Reporter Name / ৪৩৩ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ,
কমলনগর(লক্ষ্মীপুর)স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের কমলনগরে জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভুলুয়া নদী ফজুমিয়ারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, সেনাবাহিনীর কমান্ড অফিসার ক্যাপ্টেন মেহেদী হাসান সজল, সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন, কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ড (পাউবো’)র উপ- বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ মাহমুদ উপ-সহকারী প্রকৌশলী তনয় রায় চৌধুরী ও আবদুর রহিম প্রমুখ।
জানা যায়, জলাবদ্ধতা নিরসনে নদীর পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে উপজেলা প্রশাসন এ উদ্যোগ নেন এ সময় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ জাল প্রকাশ্যে নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, জলাবদ্ধতা নিরসনে ভুলুয়া নদীসহ সকল খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গতবছর এ নদীর অবৈধ দখলের কারণে দীর্ঘ চার মাস ধরে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার লাখ লাখ মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়েছিল। বিষয়টি নিয়ে কমলনগরের বাসিন্দা এডভোকেট আবদুস সাত্তার পালোয়ান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। পরে হাইকোর্ট কমলনগরে ভুলুয়াসহ সকল নদী ও খালগুলোর অবৈধ দখল অপসারণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd