• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

জামায়াতে দাবি হচ্ছে যে অনতিবিলম্বে নির্বাচন, সেটি এ বছরের শেষে: রেজাউল করিম

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামীর দাবি হচ্ছে যে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন। সেটির জন্য এ বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এজন্য আমরা মেয়রসহ কাউন্সিলর প্রার্থী দিয়ে দিয়েছি। জামায়াতের মেম্বার-চেয়ারম্যান প্রার্থীরা কাজ করছে। জাতীয় সরকার আইন প্রণয়ন করবে। কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকারের কোন বিকল্প নাই। কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ মনসা বাড়ির সামনে আয়োজিত শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, খুন খারাবি যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। কারণ কেউ আইনের উর্ধ্বে না। যারা অপরাধ করেনি, কিন্তু অতীতের মতো কোন দলের ট্যাগ লাগানো রাজনীতি আমরা বাংলাদেশে দেখতে চায় না। রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে দেশে ৯৯ শতাংশ অপরাধ রোধ করা সম্ভব। কারণ তাদের নির্দেশেই অপরাধ হয়। পুলিশ ঠিকই ধরে কিন্তু সে বলে আমার দলের লোক ছেড়ে দেন। তার ইঙ্গিতেই রিকশাওয়ালা-শ্রমিক থেকে টাকা নেওয়া হয়। রিকশাওয়ালারা টাকা দেয়, সেই টাকার ভাগ রাষ্ট্রের বড় বড় রুই কাতলারা পর্যন্ত পায়। আমরা লুটপাট-দুর্নীতির বাংলাদেশ দেখতে চাই না। আমরা রাজনীতিবিদদের কাছে চাই সততা আর দুঃশাসনের অবসান।
তিনি আরও বলেন, আমরা চাচ্ছি সম্প্রিতির একটি বাংলাদেশ। আগামি দিনে ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। মসজিদ যদি পাহারা দিতে না হয়, মন্দির কেন পাহারা দিতে হবে? আমরা সেরকম একটি সহনশীল সম্প্রীতির বাংলাদেশ চাই। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কেউ আছে আমরা বিশ্বাস করি না। আমরা এ দেওয়ালটাকে অতিক্রম করতে চাই। দেশের সকল নাগরিকই হচ্ছে সমান অধিকার। তাই সংখ্যালঘুর আর সংখ্যাগুরু বলতে কোন কিছু নেই।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, মন্দীর পরিচালনা কমিটির সভাপতি দেবজিৎ নাথ, সাধারণ সম্পাদক ঝন্টু দেবনাথ ও বিশ্বজিৎ সাহা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd