• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

টাঙ্গাইলে ট্রেনে কাটা প‌ড়ে সেনা সদস্যসহ প্রাণ গেল ২ জনের

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: টাঙ্গাইলের কালিহাতী ও ঘা‌রিন্দায় ট্রেনে কাটা পড়ে সেনা সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হ‌চ্ছে, রা‌তের কোন এক অজ্ঞাত ট্রেনে কাটা প‌ড়ে ফখরুল ইসলাম নামের সেনা সদস্য নিহত হ‌য়ে‌ছেন।

বুধবার (২৪ জানুয়ারি) সকা‌লে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের আনালিয়াবাড়ীর রেল ব্রীজের কাছ থে‌কে ফখরুল ইসলাম নামে এক সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে।

নিহত সেনা সদস্য ফখরুল ইসলাম (২০) লক্ষীপুর সদর উপজেলার কড়ালিয়া তত্বপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে বগুড়া ক্যান্টমেন্টে সেনা সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ওই সেনা সদস্যের মর‌দেহ উদ্ধার করা হয়েছে। সে ছুটি শেষে বগুড়া ক্যান্টমেন্টে যোগদানের জন‌্য যা‌চ্ছি‌লেন ব‌লে তার প‌রিবার জা‌নি‌য়েছে। কিন্তু কোন ট্রেনে কাটা পড়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদি‌কে টাঙ্গাইলের ঘা‌রিন্দা এলাকার পয়লা এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে এক ব্যক্তি নিহত হ‌য়ে‌ছেন। সে দেলদুয়ার উপজেলার আটিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে খন্দকার আবুল কালাম (৪২)।

ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd