• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন: ক্ষতিপূরনের দাবীতে বৃটিশ হাইকমিশনে অভিযোগ

Reporter Name / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ঠিকাদারের গাফিলতিতে ধ্বসে গেছে মাদ্রাসা ভবন: ক্ষতিপূরনের দাবীতে বৃটিশ হাইকমিশনে অভিযোগ
বিশেষ প্রতিনিধি :
সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারনে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত একটি মাদ্রাসা ভবনের পুরোটাই খালে ধ্বসে পড়ার উপক্রম হয়েছে।
এতে উক্ত মাদ্রাসায় অধ্যায়নরত শতাধীক শিক্ষার্থীর শিক্ষা ব্যবস্থা নষ্ট হওয়াসহ লন্ডন প্রবাসী নিজাম উদ্দীন ভবনের ক্ষতিপূরন পরিশোধের দাবীতে বৃটিশ হাই কমিশনসহ রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায় রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জামতলি বাজারের পুর্ব পাশে ব্যক্তি মালিকানাধীন জমির উপর লন্ডন প্রবাসী নিজাম উদ্দীন ২০২৩ইং সনে প্রায় ৫০লাখ টাকা ব্যয়ে তিনি একটি টিনশেড পাকা ভবন তৈরি করেন। সেখানে তিনি ইকরা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা স্থাপন করে। প্রায় শতাধীক শিক্ষার্থী উক্ত মাদ্রাসায় পড়ালেখা করে আসছে।
ডিসেম্বর ২০২৫ইং তারিখে কোন ধরনের নিদের্শনা, নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এলজিইডির অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাইভেট) মাদ্রাসা সংলগ্ন স্থানে গভীরভাবে খনন করে পুরাতন কালভার্ট ভাঙার কাজ শুরু করেন। এসময় মাদ্রাসা ভবনের ক্ষতি হওয়ার শঙ্কায় মাদ্রাসা কর্তৃপক্ষ পুরাতন কালভার্ট ভাঙায় বাধা প্রদান করলে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক কাজী বেলাল কোন সমস্যা হবেনা বলে আশ্বাস প্রদান করেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজনের গাফিলতিতে পুরাতন কালভার্ট খননযন্ত্র দিয়ে ভাঙার সময় পুরো মাদ্রাসা ভবনটির চারপাশের দেয়াল ভাঙণসহ ফ্লোরে মারাত্মক ফাটলের দেখা দেয়।
মাদ্রাসার সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, আমরা বার বার বলার পরও ঠিকাদারের লোকজন আমাদের কথা কর্ণপাত না করে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে পুরাতন কালভার্ট অপসারন করতে গিয়ে পুরো মাদ্রাসা ভবনটি ব্যবহারের অনুপযোগী করে দেয়। এসময় মাদ্রাসায় প্রায় শতাধীক শিক্ষার্থী অধ্যায়নরত অবস্থায় ছিলো। আতঙ্কিত বাচ্চারা কান্নাকাটি করে হুড়োহুড়ি করে বের হয়ে যায়। আমরা বিষয়টি নিয়ে বার বার ঠিকাদারকে বিষয়টি বলার পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ না করায় থানায় অভিযোগসহ ভবন মালিক বৃটিশ হাইকমিশনে অভিযোগ করেছেন।
মাদ্রাসার প্রধান উপদেষ্টা মোঃ নুর হোসেন ঠিকাদারের গাফিলতি ও কোন ধরনের নিরাপত্তা ছাড়াই এ ধরনের কাজ করার ফলে পুরো মাদ্রাসা ভবন ধ্বসে গেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাদ্রাসা ভবন নির্মাণে পুরো ক্ষতিপূরন দাবী করছি। ভবনটি ধ্বসে যাওয়ার কারনে বর্তমানে শিক্ষার্থীরা মানবেতরভাবে একটি মসজিদে শিক্ষাগ্রহণ করতে বাধ্য হচ্ছেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাইভেট) এর প্রোপ্রাইটর কাজী বেলাল জানান, আমি বিষয়টি জানি এবং ঘটনাস্থলে কয়েকবার গিয়েছি। তাদেরকে আশ্বস্ত করেছি। এলজিইডির উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করে নিবো।
এলজিইডি রামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন জানান, ঠিকাদারের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমান নিরূপন করা হবে। আমরা এ ভবনটি সংস্কার বা নির্মাণ করে দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd