• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ঢাকার মগবাজারে আবাসিক হোটেলে স্ত্রী – সন্তানসহ প্রবাসীর রহস্য জনক মৃত্যু, রামগঞ্জে জানাজা সম্পন্ন

Reporter Name / ৪৩৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

পাটোয়ারী হোসেন শরীফ:
ঢাকার মগবাজারে একটি আবাসিক হোটেলে স্ত্রী, সন্তান সহ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা
সৌদি প্রবাসী মনির হোসেন সহ তিনজনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১ জুলাই)সকাল ৯টায় রামগঞ্জে উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা ও দেহলা গ্রামের বেপারি বাড়ির পারিবারিক কবর স্হানে তিনজনের মরদেহ দাফন করা হয়।

এর আগে ঢাকা থেকে তিনজনের মরদেহ রামগঞ্জের দেহলা গ্রামে এসে পৌঁছলে স্বজনদের
ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। এলাকা বাসি এ রহস্যজনক মৃত্যুর রহস্য উদঘাটন করার জন্য ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছে । জানাগেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের দেহলা বেপারী বাড়ির বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮) ও ১৮ বছরের প্রতিবন্ধী ছেলে নাঈমকে নিয়ে গত শনিবার ২৮ জুন চিকিৎসা জন্য ঢাকার মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা শেষে রাতে পার্শ্ববর্তী একটি আবাসিক হোটেল ‘সুইট স্লিপ’-এ অবস্থান করেন তাঁরা। রাত ১১টার দিকে একসঙ্গে রাতের খাবার খান তারা তিনজনই।

পরের দিন রবিবার সকালে তিনজনকেই গুরুতর অসুস্থ অবস্থায় আদ-দ্বীন মেডিকেলে নেয়া হলে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে এক এক করে তিনজনই মৃত্যুবরণ করেন।
এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। এলাকাবাসীর অনেকেই ধারণা করছেন, খাবারে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে, একসঙ্গে তিনজনের মৃত্যুতে দেহলা গ্রামে চলছে শোকের মাতম। নিহতদের আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার সাধারণ মানুষ এমন মর্মান্তিক ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করেছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
মনিরের দুই ভাই দেশের বাইরে থেকে ফিরলেই এ ঘটনায় মামলা দায়ের হবে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।্


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd