• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, ফিটনেস ক্লাবে শরীর গড়ুক –জেলা প্রশাসক

Reporter Name / ২৭৩ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক ফিটনেস ক্লাব ও পাবলিক লাইব্রেরির যুগলবন্দী। সোমবার (৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এই অনন্য প্রকল্পের উদ্বোধন করেন। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিসি রাজীব কুমার সরকার বলেন, “আমরা চাই তরুণরা বইয়ের পাতায় জ্ঞান খুঁজে নিক, আর ফিটনেস ক্লাবে শরীরকে করে তুলুক মজবুত। এটাই হবে আমাদের আগামীর বাংলাদেশ গড়ার ভিত্তি।”
তিনি আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ফিটনেস ক্লাবের ব্যবহারিক দিক তুলে ধরেন এবং একই ভবনে লাইব্রেরি ও ফিটনেস ক্লাব প্রতিষ্ঠাকে “বাংলাদেশে নজিরবিহীন” উদ্যোগ বলে আখ্যায়িত করেন।

রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন বলেন, “এটি শুধু একটি ফিটনেস ক্লাব নয়, এটি আমাদের তরুণদের জন্য একটি সামগ্রিক বিকাশের কেন্দ্র। জ্ঞানার্জন ও স্বাস্থ্য সুরক্ষা—দুটির সমন্বয় এখানে সম্ভব হয়েছে।”

জেলা প্রশাসক জানান, স্থানীয় জনগণ যাতে সহজে জ্ঞানচর্চা ও শারীরিক সুস্থতার সুযোগ পায়, সেজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধন শেষে তিনি কেরোয়া ইউনিয়নের ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন, যা এলাকাবাসীর মধ্যে প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলেছে।

রায়পুরের এই লাইব্রেরি ও ফিটনেস ক্লাব এখন কেবল অবকাঠামোগত উন্নয়নের নিদর্শন নয়, বরং এটি মন ও শরীরের সমন্বিত বিকাশের একটি সামাজিক আন্দোলনের সূচনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলের জন্যও একটি মডেল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd