• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

দেশ নিয়ে যড়যন্ত্র চলছে, সবাইকে সজাগ থাকতে হবে : এ্যানী চৌধুরী

Reporter Name / ১৬৩ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ :
বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা দেশের মাটিতে এখনো ষড়যন্ত্র করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। শুক্রবার (১৬ মে) বিকেলে কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটির ভোট পরিদর্শনে এসে তিনি এ সব কথা বলেন।
এ্যানী বলেন, বিগত ১৭ বছর জনগন ভোট দিতে পারেনি। ২০১৪ সালে হাসিনা দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের রাজনৈতিক দল বিএনপিকে ছাড়া একদলীয়ভাবে ভোট নিয়ে গেছে। ২০১৮ সালে রাতের আঁধারে জালিয়াতি করে ভোট ছিনিয়ে নিয়ে গেছে। ২০২৪ সালে আমাদের নেতাকর্মীদের জেলে অবরুদ্ধ রেখে ভোট করেছে। যার কারনে মানুষ ভোটের প্রক্রিয়া ভুলে গেছে। তাই তারেক রহমানের নির্দেশে ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত সাংগঠনিক নেতা নির্বাচন ‘ভোটের মাধ্যমে’ হচ্ছে। এর উদ্দেশ্য হলো দলের ভিতরে গনতন্ত্র চর্চা করা। তাই এ প্রক্রিয়া আমরা কর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন করছি এবং গণতন্ত্রকে সুসংহত করছি।
এ্যানী আরো বলেন, আমাদের গনতন্ত্র সমুন্নত রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আগামীতে যত বাধাই আসুক সকল কিছুই আমরা মোকাবিলা করতে পারবো।
তিনি আরো বলেন, আপনারা আপনাদের প্রয়োজনে আশরাফ উদ্দিন নিজানের পাশে থাকুন। আশরাফ উদ্দিন নিজানের হাতকে শক্তিশালী করলে আপনাদের উপকার হবে এটা মাথায় রেখে কাজ করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন ভুইয়া, শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম, বাফুফে সহসভাপতি হ্যাপী চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক গোলাম কাদের, যুগ্ম আহবায়ক এম দিদার হোসেন, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, কৃষক দলের আহবায়ক আজাদ উদ্দিন, যুবদলের আহবায়ক মাওলানা ইউচুপ পাটওয়ারী, যুগ্ম আহবায়ক এড. আমজাদ হোসেন সদস্য সচিব আবু ছায়েদ দোলন ও ছাত্রদলের আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু,সদস্য সচিব জাফর আহমদ ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন সেলিম, সদস্য সচিব গিয়াস উদ্দিন,কৃষক দলের উপজেলা সভাপতি প্রফেসর আজাদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd