• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

নিখোঁজ সাইমুনের অপেক্ষায় শয্যাশায়ী বাবা মা

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
সাইমুন ইসলাম (১৫) চাটখিল উপজেলার মোশারফ মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামের নাজির আলী হাজী বাড়ী। বাবা সৌদি প্রবাসী শামসুল ইসলাম ভুট্টু, মা মর্জিনা বেগম গৃহিনী।
পড়ালেখা ও পারিবারিক বিষয় নিয়ে বাবা মা ছেলে সাইমুন ইসলামকে বকাঝকা দিলে সাইমুন গত ২২ মে (বুধবার) সকাল ৮টায় স্কুলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে গিয়ে অধ্যাবদি ঘরে ফিরে আসেনি।
এক শার্ট, এক পেন্ট ও স্কুল ব্যাগ নিয়ে নিরুদ্দেশ রয়েছে। আত্মীয়স্বজনরা সাইমুন সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে অজানায় আশঙ্কায় দিনাতিপাত করছেন।
মা মর্জিনা ছেলের খোঁজে অসুস্থ্য হয়ে শয্যাশায়ী, বাবা শামসুল ইসলাম ভুট্টু প্রবাস থেকে ফোন করে কান্নাকাটি করছেন।
ছেলে নিখোঁজে মা মর্জিনা বেগম জানান, আমার ছেলেকে কেউ অপহরন করতে পারে। আমার ছেলে কখনো আমাকে ছাড়া থাকেনি। আজ তিনদিন আমার ছেলেকে আমি পাই না। আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন করে হুমকি ধমকি দেয়া হচ্ছে। কেউ কেউ বলছে আমার ছেলে তার সহপাঠি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই। আমার ছেলেকে ফিরে পেতে আমি ২৩ মে শুক্রবার বিকালে রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছি। তিনি তার ছেলেকে কোথাও পেয়ে থাকলে রামগঞ্জ থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ সাব্বির হোসেন জানান, নিখোঁজ সাইমুনের মায়ের নম্বরে কল দেয়া অজ্ঞাত কয়েকটি মোবাইল নম্বর ট্র্যাকিং করেছি। তবে সাইমুনের হাতের মোবাইলটি সর্বশেষ রামগঞ্জ উপজেলার সমিতির বাজার এলাকা থেকে বন্ধ হওয়ার পর থেকে চালু না করায় কোন সমাধানে আসতে পারিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd