• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

নিজের টাকায় রাস্তা মেরামত করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল

Reporter Name / ৩৮৪ Time View
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের বানার নদ সংলগ্ন রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিলেন, ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রাসেল।

ভবানীপুর ইউনিয়ন থেকে আছিম বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত স্কুল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী যাতায়াত করে। এই রাস্তাটি নিয়ে বিপাকে পড়েছিল স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা।

রাস্তাটি বর্ষাকালে সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাঁদা জমে ও গর্তের স্মৃষ্টি হয়। তখন যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও বিপৎজনক হয়ে পড়ে। যা প্রতিনিয়ত সৃষ্টি করছে জনদুর্ভোগের।
মোঃ আবু রাসেল বলেন, গ্রামের মানুষের চলাচলের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে আমি এ গ্রামের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে যতটুকু সম্ভব মেরামত করে দিয়েছি। সড়কটি মেরামতের জন্য দরখাস্ত আকারে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু হবে।

মোঃ আবু রাসেল নিজ ইচ্ছায় সাময়িক সংস্কার করে মানুষের দুর্ভোগ কমাতে এগিয়ে আসায় এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
উল্লেখ্য, এ রাস্তাটি দিয়ে মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার ও কলেজের শিক্ষার্থীরা আসা যাওয়া করে। রাস্তাটিই এ এলাকার ছাত্র ছাত্রীদের যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টে সীমা থাকে না। এ রাস্তায় চলাচলের বাধা একটাই এর বেহাল দশা। রাস্তাটি প্রশস্ত ও সংস্কার হলে এ এলাকার মানুষের কষ্ট দূর হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি সংস্কার করার উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd