• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

নিজ জন্মস্থান রামগঞ্জে প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর স্মরন সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

এম এ হালিম খাঁন লিটন :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে লেখক, প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীর (১৯০৩-৫৬) ৬৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ জন্মস্থানে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ রবিন শীষের সভাপতিত্বে স্মরনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। আলোচক ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তর পত্রিকার সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদেও সাধারন সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন, রামগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার শরীফুল্লাহ আল শামস। অনুষ্ঠান শেষে লেখক মোতাহের হোসেন চৌধুরীর পুত্র ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইনকে ক্রেস্ট এবং উপজেলা প্রশাসন কর্তৃক স্মরনসভা উপলক্ষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ”বই পর্যালোচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
মোতাহের হোসেন চৌধুরী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সৈয়দ বাড়িতে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মরহুম সৈয়দ আবদুল মজিদ ও মাতা মরহুমা ফাতেমা খাতুন। মাতামহ কুমিল্লার বিখ্যাত দারোগা বাড়ির মৌলভী আশরাফ উদ্দিন। তার রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রস্থ ”সংস্কৃতি কথা”, অনুবাদ গ্রস্থ হচ্ছে ”সভ্যতা”, ”সুখ”। তিনি ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর মৃত্যুবরন করেন।
স্মরন সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তাঁর বক্তব্যে বলেন- বাংলা সাহিত্যে মোতাহের হোসেন চৌধুরী মুক্তবুদ্ধি ও মননশীলতার লেখক ছিলেন। তার রচনায় সমাজ-সংস্কৃতি,ধর্মবর্ণ,মানবতাবোধ ফুটে উঠেছে। মোতাহের হোসেন চৌধুরীর জন্ম পরিচয়ে নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রাম উল্লেখ থাকায়, তাঁর জন্মস্থান বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপলোর কাঞ্চনপুর গ্রাম ছিল। এটি সবার অজানা ছিল। পরবর্তিতে চলতি বছর খোজখবর নিয়ে জানার পর গুগলে তাঁর জন্মস্থান পরবর্তন করা হয়েছে। এবং পাঠ্যপুস্তকে পরিবর্তনের প্রক্রিয়া চলছে। পাঠ্যপুস্তকে সংস্করনে পরিবর্তন করা হবে। আর তাঁর জন্মস্থান রামগঞ্জ উপজেলায় ১মবার মৃত্যু বার্ষিকী ও স্মরনসভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd