• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

নোয়াগাঁও ইউনিয়নে জাকির পাটওয়ারীর গণসংযোগ

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

স্টাফ রিপোর্টার :
রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নোয়াগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উদনপাড়া আলিম উদ্দিন ব্যাপারী বাড়ি এলাকায় গণসংযোগ কর্মসূচিতে তিনি উপস্থিত হয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।

আজ সোমবার নোয়াগাঁও ইউনিয়নে তিনি দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকসহ নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তিনি রামগঞ্জের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক রাজনীতির পরিকল্পনা তুলে ধরছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ উপজেলা সহ-সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, ২নং নোয়াগাঁও ইউনিয়ন সভাপতি শামছুল ইসলাম ভুঁইয়া, সেক্রেটারি আব্দুর রহিম-সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd