• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

নৌকাকে বিজয়ী করতে রাঙ্গামাটিয়া আওয়ামী লীগের বর্ধিত সভা

Reporter Name / ১৩৭ Time View
Update : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আল এমরান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপির নির্বাচন পরিচালনার লক্ষে ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত রাঙ্গামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এই সভা হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর্জা কামরুজ্জামান দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম বলেন, নৌকা মার্কার বাইরে কোন প্রতীক নেই। দলীয় সভানেত্রীর কাছে আমরা যারা দলীয় মনোনয়ন চেয়েছি, তারা সকলে হাত তুলে কথা দিয়ে এসেছি, নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার নির্বাচন করবো। এক মাসও হয়নি অনেকেই বেইমানি শুরু করেছেন। তিনি আরো বলেন, নির্বাচন এসেছে, ঘরে বসে থাকার সময় নেই। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচন ছাড়া অন্য কোন কাজ থাকতে পারে না।

২০২৪ সালের নির্বাচন, ভোট কেন্দ্রে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতি, ভোট কেন্দ্র রক্ষার নির্বাচন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ, জনগণ ও আওয়ামী লীগ ভাল থাকে। জনগন ও দেশকে ভাল রাখার জন্য আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আমরা কেউ ভাল থাকবো না। সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে। নির্বাচনের দিন অধিক সংখ্যক ভোটার উপস্থিতি বৃদ্ধি করে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, ডাঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এবিএম আমিনুল ইসলাম খাইরুল, দফতর সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, ত্রাণ বিষয়ক সম্পাদক মুনীর আহাম্মদ চঞ্চল, সহ দফতর সম্পাদক তোফাজ্জল হোসেন খান, রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মঞ্জরুল হক রাসেল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি, তাতীলীগের সভাপতি চান মিয়া, প্রমুখ বক্তব্য রাখেন।

ইউনিয়ন আওয়ামী লীগের রুহুল আমিন, রুহুল আমিন তালুকদার, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, আঃ রশিদ, মীর্জা আমিরুল ইসলাম, জাহিদ হাসান বাদল, খায়রুল ইসলাম, এডভোকেট সোহেল রানা, ডাঃ কলিম উদ্দিন, আক্রাম হোসেন, আঃ কদ্দুস, খোরশেদ আকন্দ, আসাদুজ্জামান খোকন, রেজাউল করিম চৌধুরী, রুবেল আকন্দ, নাহিদ হাসান, শাহরিয়ার সিফাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd