• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

পরকীয়া ‎প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে রাস্তায় মিললো নারীর মরদেহ

Reporter Name / ৪৮৫ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কাজী মুহাম্মদ ইউনুছ  :
পরকীয়া ‎প্রেমিকের সঙ্গে ঘুরতে লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা থেকে রিনা আক্তার (২৫) নামের প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হকবাজার অদূরে বেড়িঁর ওপরে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিনা কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী।
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারীর সাথে একই উপজেলার চরফলকন ইউনিয়নের পালোয়ান বাড়ির মো.শাহজাহান পালওয়ানের ছেলে মো. হেলালের দীর্ঘদিন ধরে পরকিয়া প্রেমের সম্পর্ক চলছিলো। (গতকাল) মঙ্গলবার সন্ধ্যায় রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট বাজারের যে কোন এক জায়গায় রেখে হেলাল সরে যায়। ধারনা করা হচ্ছে ওই রাতে রিনা একাধিক ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। পরে বুধবার ভোরে সে রিনাকে রেখে যাওয়া স্থান থেকে নিতে আসে। ওই সময় রিনাকে নিয়ে হেলাল হাজিরহাট থেকে বেঁড়ি সড়কপথ হয়ে রামগতির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে চরবাদাম ইউনিয়নের হক বাজার এলাকায় তাদের মধ্যে ঝগড়া কথা কাটাকাটি হয়। তাদের ওই ঝগড়ার দৃশ্য স্থানীয়রা দেখে ফেললে তারা দ্রুত ওই জায়গা থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে  রিনার মরদেহ বেঁড়ির ওপর পড়ে থাকতে এলাকাবাসী রামগতি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে রিনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, রিনার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। এ বিষয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd