• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

পরিচয় মেলেনি সেই নবজাতকের, বেড়ে উঠবে শিশু নিবাসে

Reporter Name / ৩০১ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরে রাস্তার পাশে পড়ে থাকা সেই নবজাতক শিশুটির ২৭ দিনেও পরিচয় মেলেনি। এতে বুধবার (৭ মে) সকালে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পুলিশ পাহারায় তাকে পাঠানো হয়েছে।

এর আগে ১১ এপ্রিল রাতে শিশুটিকে লক্ষ্মীপুর পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকার রাস্তা থেকে উদ্ধার করা হয়। এরপর থেকে সে সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শিশুটিকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে পাঠানোর সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফ হোসেন ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ইসমাইল হোসেন প্রমুখ।

উদ্ধারের পর সদর হাসপাতালের এক নারী জানান, ঘটনার দিন শিশুটি সদর হাসপাতালে জন্ম নিয়েছে। তার পাশের বেডেই মাসহ শিশুটি ছিল। সন্ধ্যার পর থেকে আর তাদের দেখা যায়নি। শিশুটিকে প্রথম থেকেই শারিরীকভাবে অসুস্থ দেখা গেছে। প্রসূতির কাছ থেকে তার স্বামীর পরিচয় জানতে চাইলে বলেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, জন্মগতভাবে শিশুটির কিছু ত্রুটি আছে। তার মাথা ছোট ও হাত-পা বাঁকা ধরণের। তাকে শিশু নিবাসে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা জানান, সরকারি দায়িত্বে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চেষ্টা করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এতে তাকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিশু নিবাসে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd