• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

‘প্রতিবাদ লিপি’

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

তারিখ: ০৭ এপ্রিল ২০২৫

প্রতি,
সম্পাদক
দৈনিক দেশের কন্ঠ
বিষয়: মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ

জনাব, গত ২৮ মার্চ ২০২৫ ইং, শুক্রবার, দৈনিক দেশের কন্ঠ পত্রিকায় “রায়পুরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে আমাকে – প্রীতম মজুমদার পলাশ – উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে একতরফা ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এই প্রতিবেদনটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়। প্রথমত, প্রতিবেদনটিতে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, তা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। আমি কোনোভাবেই ইচ্ছাকৃতভাবে কাউকে হয়রানি করি নাই, বরং আমি নিজেই শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছি এবং গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ছিলাম। এই ঘটনায় আমি নিজে বাদী হয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। দ্বিতীয়ত, প্রতিবেদনে সাক্ষ্যদাতাদের যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, তা পক্ষপাতদুষ্ট এবং ঘটনার সত্যিকারের চিত্রকে আড়াল করার উদ্দেশ্যে সাজানো। উল্লেখ্য, মামলাটি এখনো তদন্তাধীন, এবং এর আগেই সংবাদ মাধ্যমে একতরফাভাবে আমাকে অভিযুক্ত করে প্রতিবেদন প্রকাশ করা ন্যায্যতা ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
আমি বিশ্বাস করি, একটি গণমাধ্যমের দায়িত্ব হলো সত্য, নিরপেক্ষ ও যাচাই-বাছাই করা তথ্য প্রকাশ করা – কাউকে সামাজিকভাবে হেয় করা নয়। এ ধরনের সংবাদ প্রকাশ আমার পেশাগত জীবনে প্রভাব ফেলছে, যা অত্যন্ত দুঃখজনক ও মানহানিকর।
অতএব, আমি দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি— ১. এই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের জন্য একটি ব্যাখ্যাসহকারে প্রতিবিধানমূলক প্রতিবেদন প্রকাশ করতে হবে। ২. ভবিষ্যতে এ ধরনের একতরফা ও যাচাইবিহীন সংবাদ প্রকাশ না করার জন্য সংবাদ মাধ্যমকে আরও সতর্ক হতে হবে। ৩. আমার আইনগত অধিকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পত্রিকাটিকে দায়মুক্তিপূর্ণ বক্তব্য প্রকাশ করতে হবে।
অন্যথায়, আমি আমার সম্মান রক্ষায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

নিবেদক,
প্রীতম মজুমদার পলাশ
গ্রাম: গাইয়ার চর, ৭নং ওয়ার্ড,
উপজেলা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।
মোবাইল: 01736513159


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd