• বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় রামগঞ্জে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ রায়পুরে ভাসমান জেলেদের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন রায়পুরে সপ্তম শ্রেণির মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

ফুলবাড়ীয়া কলেজের স্মারকগ্রন্থ তর্জনীর মোড়ক উন্মোচন

Reporter Name / ২৪২ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়িয়া কলেজের ইতিহাস ঐতিহ্যের সংকলন স্মারকগ্রন্থ ‘তর্জনী’র মোড়ক উন্মোচন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কলেজের প্রধান গেইট, অধ্যক্ষের কার্যালয় উদ্বোধন ও মসজিদ নির্মাণের কাজের সূচনা করেন।

গতকাল শনিবার ফুলবাড়িয়া কলেজ মিলনায়তনে শুল্ক রেয়াত ও প্রত্যার্পন পরিদপ্তর জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার অতিরিক্ত মহা-পরিচালক ও কলেজ গভর্নিং বডির সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মালেক সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ আমানউল্লাহ, মোঃ গোলাম মোস্তফা, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, এড: মফিজ উদ্দিন মন্ডল, অভিভাবক সদস্য চান্দালী সরকার, শফিকুল ইসলাম নয়ন, মোঃ শফিকুল ইসলাম তোতা, অধ্যক্ষ (চঃদাঃ) আমজাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি সাইফুন নাহার, গভর্নিং বডি সদস্য ডাঃ মোঃ সেলিম রেজা, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, নুরুল হুদা, আজাহারুল ইসলাম, প্রভাষক নাজমুল হক প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।

প্রধান অতিথি আব্দুল মালেক সরকার এমপি বলেন, এই কলেজ থেকে যেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অধ্যক্ষ আমানউল্লাহ এর মত মানুষ বের হয়।

এই কলেজটির অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন হলে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd