• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

বহুতল ভবনসহ লক্ষ্মীপুরে ২১ অবৈধ স্থাপনা উচ্ছেদ!

Reporter Name / ১৭১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজার এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা বহুতল ভবনসহ ২১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। নোটিশ দেয়ার পরও কেউ স্থাপনা না সরানোয় আইনি ব্যবস্থা নেয়া হয়।
বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২৬ মে) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর লে. মো. ইমতিয়াজের কমান্ডে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, রসুলগঞ্জ বাজারে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের খাল ও সরকারি জমি দখল করে বিভিন্ন অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন স্থানীয় প্রভাবশালীরা। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণ সৃষ্টি হয়।
জেলা প্রশাসনের নির্দেশে দুটি ভেকু মেশিন ব্যবহার করে বহুতল ভবন, আধাপাকা ও সেমিপাকা মিলিয়ে মোট ২১টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান অ আ আবীর আকাশকে বলেন, ‘অবৈধ স্থাপনা সরিয়ে নিতে আগেই নোটিশ দেয়া হয়েছিল। কেউ না সরানোয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। খাল ও সরকারি জমিতে থাকা ২১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd