• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগে খরচ কমালো সৌদি

Reporter Name / ৪৩৯ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন:

বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের কয়েকটি দেশ থেকে জনবল তথা গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, বাংলাদেশ, ফিলিপাইন, শ্রীলঙ্কা, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া সহ বিশ্বে বিভিন্ন দেশ থেকে গৃহকর্মী নিয়োগের আগের নির্ধারিত ফি কমানো হবে।

দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের ফি সাড়ে ১১ হাজার থেকে ১৩ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে। যা বাংলাদেশি প্রায় ৩ লাখ ৩৬ হাজার ৪৬৭ থেকে ৩ লাখ ৮০ হাজার ৪৬৭ টাকা।

এছাড়া ফিলিপাইনের নাগরিকদের জন্য ১৪ হাজার ৭০০ থেকে ১৫ হাজার ৯০০, শ্রীলঙ্কার ১৩ হাজার ৮০০ থেকে ১৫ হাজার, কেনিয়ার ৯ হাজার থেকে ১০ হাজার ৮৭০, উগান্ডার ৮ হাজার ৩০০ থেকে সাড়ে ৯ হাজার, এবং ইথিওপিয়ার ৫ হাজার ৯০০ থেকে ৬ হাজার ৯০০ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিয়োগ খাতের ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগকারী সংস্থা এবং অফিসগুলোকে নির্দিষ্ট কিছু দেশ থেকে গৃহকর্মী নিয়োগে ফি’র সর্বোচ্চ সীমা নির্ধারণের নির্দেশ দেয়া হয়।

এর আগে গত বছর গৃহকর্মীদের ক্ষেত্রে কয়েকটি নিয়ম চালু করে সৌদি আরবের শ্রম আইন কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী কারো বয়স ২৪ বছরের নিচে হলে গৃহকর্মী হিসেবে আবেদন করতে পারবে না।

সৌদি নাগরিক, উপসাগরীয় দেশগুলোর নাগরিক এবং সৌদি পুরুষদের বিদেশি স্ত্রী ও তাদের মা গৃহকর্মী নিয়োগের জন্য ভিসার আবেদন করতে পারবেন। এ ছাড়া সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি পারমিটধারীরাও এ ধরনের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে নিয়োগদাতাদের আর্থিক সক্ষমতার বিবেচনায় নেওয়া হবে।

সৌদি শ্রম কর্তৃপক্ষ অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণের চেষ্টার অংশ হিসেবে গৃহকর্মী ও নিয়োগদাতার অধিকার ও দায়িত্ব সম্পর্কে জানতে সৌদির মানব সম্পদ মন্ত্রণালয় মসনদ নামের একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছে। প্ল্যাটফর্মটি ভিসা ইস্যু, নিয়োগ আবেদন এবং নিয়োগদাতা ও কর্মীর মধ্যেকার চুক্তিভিত্তিক সম্পর্ক নির্ধারণ করার মতো সেবা দিয়ে থাকে। সৌদি আরবে গার্হস্থ্য শ্রমিকদের মধ্যে গৃহকর্মী, গাড়ি চালক, পরিচ্ছন্নতাকর্মী, রাঁধুনি, নিরাপত্তাকর্মী, কৃষক, দরজি, গৃহশিক্ষক ও সন্তান দেখাশোনার কর্মীদের বিবেচনা করা হয়।

এর আগে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েত বাংলাদেশ থেকে গৃহকর্মী নিয়োগের জন্য সর্বোচ্চ ফি নির্ধারণ করে। গত ৮ জানুয়ারি কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান ফি নির্ধারণের বিষয়ে নতুন এক নির্দেশনা জারি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd