• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

বিশিষ্ট সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব শশিভূষণ দেবনাথের পরলোকগমন: দালাল বাজারে শোকের ছায়া

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

প্রদীপ কুমার রায় :

লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারের শ্রদ্ধাভাজন সমাজসেবক, পরম ধার্মিক, শ্রীশ্রী গোবিন্দ মহাপ্রভু জিউ আখড়ার সম্মানিত সভাপতি ও দালাল বাজার নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক, বাবু শশিভূষণ দেবনাথ আর আমাদের মাঝে নেই।

গতকাল ১৪ এপ্রিল ২০২৫ ইং, রোজ রবিবার গভীর রাতে আনুমানিক ৪টায় অসুস্থতা জনিত কারণে ঢাকায় নেওয়ার পথে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাঁর এই অকালপ্রয়াণে গোটা দালাল বাজার, ধর্মপ্রাণ সনাতনী সমাজ ও স্থানীয় জনগণের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

শশিভূষণ দেবনাথ ছিলেন একজন আদর্শ শিক্ষক, একজন সফল ব্যবসায়ী এবং একজন নিবেদিতপ্রাণ ধর্মীয় সেবক। তিনি শুধু শিক্ষাক্ষেত্রে নয়, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজকল্যাণমূলক কাজেও আজীবন ছিলেন অকৃত্রিম, নিরহংকারী এবং হৃদয়বান এক নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সনাতনী সমাজের মঠ-মন্দির সংস্কার, ধর্মীয় অনুষ্ঠান আয়োজন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, রায়পুর উপজেলা শাখার পক্ষ থেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পরিষদের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রায় এক শোকবার্তায় বলেন,
“শশিভূষণ দেবনাথ ছিলেন আমাদের সমাজের আলোকবর্তিকা। তাঁর কর্ম, নিষ্ঠা ও সেবাব্রত আমাদের পথ চলায় চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর পবিত্র আত্মার চিরশান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।” লক্ষ্মীপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd