• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরের রাধাপুরে পুলিশের মধ্যরাতের অভিযান: বিদেশি রিভলবার ও ৪৬ রাউন্ড গুলিসহ যুবক আটক রায়পুরে হায়দারগঞ্জ মডেল স্কুলে কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ দালাল বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন: সম্ভাবনা, প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের প্রত্যাশা রামগঞ্জে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি   প্রবাসীর  ভবন নির্মাণ কাজে বাধা,  কোর্টে মামলা    কমলনগরে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির ইফতার আয়োজন রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ রায়পুরে উন্নয়ন ফোরামের উদ্যোগে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

ব্রহ্মপুত্র নদে হঠাৎ তীব্র ভাঙন

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে অসময়ে হঠাৎ দেখা দিয়েছে তীব্র ভাঙন। নদী ভাঙনে ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। হুমকির মুখে বসতভিটাসহ অন্যান্য স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড জানায় নদী ভাঙন প্রতিরোধে প্রাথমিক বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহী মাকাম এর প্রতিবেদনে।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ হঠাৎ যেন আগ্রাসী হয়ে উঠেছে। রাত-দিন অবিরত ভাঙছে নদের পাড়। শুষ্ক মৌসুমে নদের পানির প্রবাহ স্বাভাবিক থাকলেও ভাঙন শুরু হওয়ায় হতবাক স্থানীয়রা। দুই মাস ধরে চলা ভয়াবহ ভাঙনের কবলে নদের প্রায় এক কিলোমিটার তীর বিলীন হয়ে গেছে। ঋণ নিয়ে ফসল আবাদ করায় তা পরিশোধ করা নিয়েও শঙ্কা রয়েছে কৃষকদের মাঝে। তাই ভাঙন প্রতিরোধে ক্ষতিগ্রস্থরা নিজ উদ্যোগে বালির বস্তা ও বাঁশের খুটি দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ভাঙন রোধে একটি প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে, যা অনুমোদন হলে পাড় প্রতিরক্ষামূলক কাজ করা হবে। ভাঙনরোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd