• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ভারত একটি দলকে ক্ষমতায় আনতে পরিকল্পনা করছে : নাহিদ ইসলাম

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, ভারত একটি বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন দিয়ে সেই দলকে আবার ক্ষমতায় আনার জন্য আশাবাদ ব্যক্ত করছে। তবে এ ধরনের কোনো ষড়যন্ত্র দেশের মানুষ রুখে দেবে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আমরা ২০০৮ সালে দেখেছি, ভারত ও বিভিন্ন বৈদেশিক শক্তি কীভাবে আওয়ামী লীগকে সমর্থন ও ষড়যন্ত্র করে ক্ষমতায় এনেছিল। এবার যদি আবার সেই ধরনের কোনো পরিকল্পনা করা হয়, সেটি দেশের মানুষ শক্ত হাতে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে ১৯৯১ সালের নির্বাচনের মতো। তখন একটি দল আগেই মন্ত্রীসভা সাজিয়ে বসেছিল, তারা নিশ্চিত ছিল তারা ক্ষমতায় আসবে। এবারও একই ধরনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষী, বাংলাদেশের ছাত্র-জনতা ও মেহনতী মানুষ তখন অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়ে সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছিল।
নাহিদ ইসলাম বলেন, ইনশাল্লাহ এবারও জুলাই অভ্যুত্থানের শক্তিকে বিজয়ী করবে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ।
তিনি আরও অভিযোগ করে বলেন, একটি দলের শীর্ষ এক নেতা বলেছেন, তাহাজ্জুতের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তারা তাহাজ্জুতের পর সিল মারার পরিকল্পনা করছে, কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশের বীর কর্মীরাই এই ষড়যন্ত্র রুখে দেবে।
পদযাত্রায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মূখ্য সংগঠক আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মিডিয়ার ভূমিকার সমালোচনা করে বলেন, বিগত দিনের মতো মিডিয়া যেভাবে আওয়ামী লীগের দালালি করে তাদের রক্ষা করতে পারেনি, এবারও তেমনি একটি দলকে রক্ষা করতে পারবে না। দেশের জনগণ ১১ দলীয় জোটকে বিজয়ী করতে একটা ভোট দিতে পিছপা হবেনা। আমরা দেখছি, এখন আবার কিছু মিডিয়া একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। কিন্তু সে রক্ষা হবে না।
এসময় বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াত আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর আমির অ্যাডভোকেট হাসান বান্না, নাগরিক পাটির উপজেলা আহবায়ক মো: মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।

এ সময় দলের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সমর্থক পদযাত্রায় অংশ নেন এবং বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd