• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

ভূমি ডিজিটালাইজেশন জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করছে—নিগার সুলতানা

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেছেন, ভূমি ডিজিটালাইজেশন এখন জনবান্ধব ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করছে। জমি নিয়ে সাধারণ মানুষের দীর্ঘদিনের জটিলতা ও হয়রানি দূর করতেই সরকার নানা আধুনিক প্রযুক্তি চালু করেছে। আজ ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে খতিয়ান যাচাই, নামজারি কিংবা অভিযোগ দাখিল—সবই এখন অনলাইনে করা যাচ্ছে। রবিবার ২৫ মে রায়পুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই মূলমন্ত্রকে ধারণ করে রায়পুর ভুমি অফিস চত্বরে আয়োজিত মেলাটি সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে এবং সেবাগ্রহীতাদের আধুনিক ব্যবস্থায় আগ্রহী করতে আয়োজন করা হয়েছে বলে জানান ভুমিকা সেবা প্রদানকারীরা।

রায়পুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে আগামী ২৭ মে পর্যন্ত। মেলায় স্থাপন করা হয়েছে ‘তথ্য ও সেবা বুথ’। যেখানে আগতদের ভূমি সংক্রান্ত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রদর্শন করা হচ্ছে ভূমি সেবার নানা আধুনিক সুবিধা, যেমন—অনলাইন কর পরিশোধ, অনলাইনে নামজারি আবেদন, ভুমি রেকর্ড যাচাই, অভিযোগ ব্যবস্থাপনা প্রক্রিয়া ইত্যাদি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ঢালি, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ। মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থার স্বচ্ছতা, গতিশীলতা ও নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধির আশা প্রকাশ করেছেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd