• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা-২০২৩ সভাপতি, ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম

Reporter Name / ২৩৮ Time View
Update : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: দীর্ঘ প্রায় সাত বছর পর ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজে নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় নবাগত সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম এর আগমনকে ঘিরে শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সভাপতি কলেজ ক্যাম্পাসে পদার্পন করলে প্রথমেই ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন।

রবিবার( ১অক্টোবর) দুপুরে উৎফুল্ল শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে গভর্নিং বডির সভাপতি সকল সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভর্নিং বডির প্রথম সভায় যোগদান করেন।

কলেজ ক্যাম্পাসে নতুন পরিচালনা পর্ষদকে গার্ড অব অনার প্রদান করে বিএনসিসি কলেজ প্লাটুন। সালাম গ্রহণ করেন গভর্ণিং বডির পক্ষে সভাপতি ও বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।

ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলী হল আমার প্রাণ।কলেজটির পরিবেশ ডেলে সাজানো হবে। পরিকল্পিত ভাবে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরে আনা হবে।ছাত্র জীবনে মিথ্যা কথা বলেছি মা বাবার কাছে। চাকরির জীবনে মিথ্যা কথা বলি না। কলেজটিতে কেমনে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।শিক্ষক শিক্ষার্থীদের পরিবেশ দিতে হবে। ফুলবাড়িয়া কলেজে সেবা দিতে চাই আমরা সার্ভিস দল।

তিনি আরো বলেন,কলেজটিতে পরিবর্তন আনতে হবে।কলেজটিতে আর্থিক অবস্থা ভালো না সেই কারণে আউটসোসিং করতে হবে।কলেজটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর মোঃ আমানউল্লাহ, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ গোলাম মোস্তফা, আব্দুল মালেক সরকার, এডঃ মফিজ উদ্দিন মন্ডল,মোঃ গোলাম মোস্তফা, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাইফুন নাহার,সদস্য চান্দালি সরকার, শফিকুল ইসলাম তোতা,শফিকুল ইসলাম নয়ন,অধ্যক্ষ ভারপ্রাপ্ত মোঃ আমজাদ হোসেন প্রমুখ।মতবিনিময় সভা পরিচালনা করেন সহকারী অধ্যাপক আজহারুল ইসলাম।

শিক্ষকদের সাথে মতবিনিময়, এছাড়াও কলেজের শিক্ষক পরিষদ ও কর্মচারী পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও গভর্নিং বডির অন্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd