• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

ময়মনসিংহে কোতোয়ালির অভিযানে ১৭০ বোতল ভারতীয় মদ উদ্ধার

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে একশত ৭০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নগরীর শম্ভুগঞ্জ মোড় থেকে এই বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এই সময় আন্তঃজেলা মাদক ব্যবসায়ী নেত্রকোণার পূর্বধলার শালদিয়াগা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী খায়রুল ইসলামের ছেলে মোঃ পিয়ামকে মাদক বহনকারী গাড়ি সহ গ্রেফতার করে।

উদ্ধারকৃত মদের আনুমানিক মুল্য প্রায় ৫ লাখ টাকা। এ বিপুল পরিমাণ মদ উদ্ধার গত কয়েক বছরের মধ্যে রেকর্ড পরিমাণ মদ উদ্ধার বলে পুলিশ জানিয়েছে। এসআই মোঃ তাইজুল ইসলাম এবং এসআই আশরাফুল আলম, সঙ্গীয় এএসআই মোঃ হুমায়ুন কবির-২, এএসআই মাসুম রানা, কনস্টেবল রুবেল মিয়া, জাকির হোসেন এবং ট্রাফিক বিভাগের এটিএসআই মোশারফ হোসেন এই অভিযান পরিচালনা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, মাদকমুক্ত ময়মনসিংহ নগরী গড়তে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় এসআই এসআই তাইজুল ইসলামের নেতৃত্বে একটি দল শম্ভুগঞ্জ এলাকায় ডিউটিকালে খবর পায় নেত্রকোনার পূর্বধলা এলাকা থেকে একটি পিকআপ গাড়ী দিয়ে ভারতীয় তৈরী মদ ময়মনসিংহ শহরের দিকে আসছে।

এ খবরে পুলিশ শম্ভুগঞ্জ মোড়স্থ কিশোরগঞ্জ রোডের মাথায় গাড়ী চেক শুরু করে এবং একটি পিকআপকে সিগনাল দিলে গাড়ী থামিয়ে পিকআপে থাকা ৩ জন পালানোর চেষ্টা করলে পুলিশ একজনকে আটক করে।

তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে পিক-আপে ভারতীয় মদ থাকার কথা স্বীকার করে। পরে পিকআপ গাড়ীর পিছনে ত্রিপল দিয়া ডেকে রাখা ভারতীয় ১৭০ বোতল মদ উদ্ধার করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd