• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে কমিটিতে জোরপূর্বক স্বাক্ষর নেন বিএনপি নেতা !

Reporter Name / ৪৭১ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

কমলনগর (লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা :
‎লক্ষ্মীপুরের রামগতির জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসার মোহতামিম আক্তার হোসেনকে দলবলসহ দিনভর অবরুদ্ধ করে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মাদ্রাসার বিদ্যমান কমিটি বিলুপ্তকরণসহ নিয়ম বহির্ভূত নতুন কমিটি গঠনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।এর প্রতিবাদে শুক্রবার সকালে কমলনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াছ। ওই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা হুমায়ুন কবির, পরিচালনা কমিটির সদস্য মো রিয়াজ।
‎এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামগতির চরবাদাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মিয়া মোহাম্মদ ইউছুপ তার দলীয় লোকজন নিয়ে মাদ্রাসার মোহতামিমকে অবরুদ্ধ করে রাখেন। এক পর্যায়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পরবর্তীতে তাতে পরিচালনা কমিটি বাতিল সংক্রান্ত তথ্য লিপিবদ্ধ করেন।
‎সংবাদ সম্মেলনে জামিয়া ইসলামি কলাকোপা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন, শুরু থেকে এক’শ বছরের পুরনো এ মাদ্রাসার সুনাম ছিলো। এ মাদ্রাসার ৭একর সম্পত্তি রয়েছে। মাদ্রাসার সম্পত্তি ও সীমানা নির্ধারণে কোন উদ্যোগ কেউ নেয়নি। ২০১৬ সালে তৎকালীন মোহতামিম মাওলানা আবদুল হান্নানে অবরুদ্ধ করে সকল সম্পত্তি আত্মসাতের চেষ্টা করে এ কুচক্রী মহল। তখন এ অসাধুচক্র আওয়ামী দোসরদের একটি অংশকে হাতে নিয়ে মাদ্রাসার কমিটি পরিচালনা করেছিল। ওই সময় ছাত্রদের বিভিন্ন আন্দোলনে এরা সুকৌশলে প্রশাসনকে ম্যানেজ করে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কারামতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলামা হারুনুর রশিদকে নিয়ম বহির্ভূতভাবে সভাপতি করে। বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ হারুনের বিরুদ্ধে এক বছর আগে একাধিক পত্রিকায় সংবাদ প্রচারিত হয়েছে। এক বছর আগে এলাকাবাসী একত্রিত হয়ে এদের কবল থেকে মাদ্রাসকে পুনরুদ্ধার করে আমাকে সভাপতির দায়িত্ব দেয়। আমি দায়িত্ব নেওয়ার পর পরিচালনা কমিটির সকল সদস্যদের নিয়ে মাদ্রাসা সীমানা নির্ধারণসহ বেদখল হওয়া সকল সম্পত্তি উদ্ধারের চেষ্টা শুরু করেছি এতে আবারও তারা চক্রান্ত শুরু করে। হঠাৎ গত বৃহস্পতিবার রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মিয়া মো. ইউছুপ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির লোকজন এনে পেশিশক্তি ব্যবহার করে মাদ্রাসার মোহতামিম মাওলানা আক্তার হোসেনকে দিনভর অবরুদ্ধ করে জোরপূর্বক মাদ্রাসার কমিটি বিলুপ্তির জন্য স্বাক্ষর নেয়। এবং পূর্বের কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদকে সভাপতি করার জন্য কমিটি গঠনের কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে।
‎এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম মওলানা আখতার হোছাইন বলেন, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইউছুপ তার লোকজন নিয়ে হঠাৎ মাদ্রাসা এসে আমাকে অবরুদ্ধ করে রাখে এবং আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয়। এক পর্যায়ে আমি তাদের ভয়ে টয়লেটে গিয়ে আশ্রয় নেই। পরে তারা আমাকে ওখান থেকে ধরে এনে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে পরবর্তীতে তাতে কমিটি বিলুপ্তি ও নতুন কমিটি গঠনের চেষ্টা করে।
‎এ বিষয়ে কারামতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদ বলেন ‘ বৃহস্পতিবার দুপুরে লোক দুইজন এসে আমাকে চর কলাকোপা কারামতিয়া ইসলামীয়া কওমি মাদ্রাসায় নিয়ে যায়। পরে বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইউছুপ আমাকে মাদ্রাসা পরিচালনার কমিটির সভাপতির দায়িত্ব দেয়। এর বাহিরে আমি কিছু জানিনা।’
‎এদিকে অভিযুক্ত চরবাদাম ইউনিয়ন বিএনপির আহবায়ক মিয়া মোহাম্মদ ইউছুপ বলেন, ‘বর্তমান মাদ্রাসা পরিচালনা কমিটি ও মোহতামিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ রয়েছে। এতে শিক্ষার্থীরাসহ এলাকার লোকজন একত্রিত হয়ে কমিটি বাতিল করে কারামতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হারুনুর রশিদকে দায়িত্ব দেয়’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category
bdit.com.bd