• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ‘চর’ থেকে কমলনগরের যুবক নিখোঁজ

Reporter Name / ২২৬ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

কমলনগর(লক্ষ্মীপুর)উপজেলা সংবাদদাতা:

মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে হাতিয়ার ঠেঙার চর থেকে কমলনগরের মোহাম্মদ শামসুদ্দিন (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।জানা যায়, গত বুধবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার জাহাজমারার ঠেঙ্গার চরে নৌকা থেকে নেমে আর নৌকায় ফিরে আসেনি নিখোঁজ এ যুবক। নিখোঁজের সময় শামসুদ্দিনের পরনে ছিলো একটি লুঙ্গি ও গায়ে লাল রঙের হাফ শার্ট পরা। নিখোঁজ শামসুদ্দিন উপজেলার চর ফলকন ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজের বাবা মোহাম্মদ হোসেন জানায়, গত সোমবার উপজেলা লুধুয়া ঘাট থেকে হারুন মাঝিসহ তারা পাঁচজন মাছ ধরার উদ্দেশ্য নৌকা নিয়ে হাতিয়ার দিকে রওয়ানা হয়েছিলেন। দুইদিন মাছ ধরার পর ঠেঙ্গার চরে নৌকা নোঙর করলে শামসুদ্দিন নৌকা থেকে চরে নামলে আর ফিরে আসেনি। দুই দিন খোঁজাখুজিঁ করেও তাকে না পেয়ে সাথে যাওয়া জেলেরা বাড়ি ফিরে আসে।পরিবারের সদস্যরা কমলনগর থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তৌহিদুল ইসলাম ‘যে থানা এলাকা থেকে হারিয়েছে সেই থানায়ও তথ্য দেয়ার জন্য পরামর্শ দেন’।

নৌকার মাঝি হারুন জানান, নিখোঁজ শামসুদ্দিনসহ আমরা পাঁচজন একসাথেই ছিলাম।কমলনগরের উপকূল থেকে মাছ ধরতে যাওয়ার পর দুইদিন আমরা সবাই নৌকায় এক সাথেই ছিলাম। বুধবার বিকেলে ঠেঙ্গার চরে নৌকা ভিড়ালে শামসুদ্দিন নৌকা থেকে নেমে গেলে আর ফিরে আসেনি। আমরা দুইদিন খোঁজাখুজিঁ করে না পেয়ে চলে আসছি। আজকে তার পরিবারের লোকজন নিয়ে আবার খুঁজতে যাবো।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম জানান, শামসুদ্দিন নামে এক জেলে নিখোঁজের খবর শুনেছি পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করতে আসলে ঘটনাস্থলে করার পরামর্শ দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd