• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে রামগতিতে রক্তক্ষয়ী সংঘর্ষ নারী-শিশুসহ আহত ২০, অগ্নিসংযোগে পুড়েছে বসতঘর লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের ৪৮ ঘণ্টা পর সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, আটক ৩ রামগতিতে সেনা ক্যাম্প ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির, অভিযোগকে মিথ্যা বলছে বিএনপি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ: লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত প্রার্থী ড. রেজাউল করিমকে নির্বাচন কমিশনের কঠোর সতর্কবার্তা চন্ডিপুর ইউনিয়নে হাতপাখার প্রার্থী জাকির পাটওয়ারী’র নির্বাচনী প্রচারণা লক্ষ্মীপুর-৪ চরাঞ্চলে নির্বাচনকালীন সেনা ক্যাম্প স্থাপন ও অস্ত্র উদ্ধারের দাবি জেএসডির নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে উদ্বেগ: চার আসনে ২১৮ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, মাঠে তিন হাজার নিরাপত্তা সদস্য চন্দ্রগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ৯ মামলার পলাতক আসামি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে ভোলা, পটুয়াখালী’র সীমান্তে অবস্থিত চর-হায়দা ও চর-আজমাইনে’র বন উজার রামগঞ্জে প্রভাবশালীর দখলে সরকারি খাল, চোখের সামনে গড়ে উঠল অবৈধ সেতু

মৎস্য গবেষণা ইনস্টিটিউটে প্রথম নারী মহাপরিচালক-ড. মোহসেনা বেগম তনু

Reporter Name / ২৬১ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

সাইফুল ইসলাম তরফদার (ময়মনসিংহ): বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) প্রথম নারী মহাপরিচালক (ডিজি) নিযুক্ত হয়েছেন ড. মোহসেনা বেগম তনু। রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

২৫ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলতি দায়িত্ব হিসাবে মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন তিনি। এরআগে তিনি ইনস্টিটিউটের গবেষণা ও পরিকল্পনা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমান মহাপরিচালক ড. জুলফিকার আলীর স্থলাভিষিক্ত হবেন।

মোহসেনা বেগম তনু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাৎস্য বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের নাগাসাকি ইউনিভার্সিটি থেকে মৎস্য বিজ্ঞানে পিএইচডি ও পোস্ট ডক্টরেট করেন। মেধাবী এ বিজ্ঞানী ১৯৯১ সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি দেশে মুক্তা গবেষণার পথিকৃৎ এবং তার উদ্ভাবিত মুক্তা চাষ প্রযুক্তি এখন দেশজুড়ে বাণিজ্যিক চাষাবাদে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ড. মোহসেনা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সহধর্মিনী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। ছেলে অন্তিক মাহমুদ দেশের অন্যতম একজন ইউটিউবার এবং মেয়ে কানাডায় উচ্চতর শিক্ষায় নিয়োজিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd