• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরের কুশাখালীতে গৃহকর্তাকে বেঁধে ৬০ লাখ টাকার মালামাল লুটপাট, গ্রেপ্তার ৫ রামগঞ্জে সেচ খাল শুকিয়ে যাওয়ায় বোরো ধানের চারা সংকটে, ক্ষতির আশঙ্কায় কৃষকরা লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া

রামগঞ্জের কৃতি সন্তান মোরশেদ হোসেন মোল্লা পিএইচডি ডিগ্রী অর্জন

Reporter Name / ৭৩৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

রামগঞ্জ প্রতিনিধি:

রামগঞ্জের কৃতি সন্তান, রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন ছাত্র  মোরশেদ হোসেন মোল্লা পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে “Water Resources Management in Urban Bangladesh: A Case Study on Cox’s Bazar Municipality for Sustainable Development” শীর্ষক গবেষণার মাধ্যমে এই ডিগ্রী লাভ করেন।

তাঁর পিএইচডি গবেষণায় তত্ত্বাবধায়ক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরী এবং যুগ্ম-তত্ত্বাবধায়ক প্রফেসর ড. মুহাম্মদ মুহিববুল্লাহ। সামাজিক বিজ্ঞান গবেষণা পরিষদ, পরিকল্পনা বিভাগ, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা পেয়েছেন তিনি।

মোরশেদ হোসেন মোল্লা ২০০১ সালে চন্ডীপুর মনষা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে রামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
তিনি ২০০৯ সালে বিএসসি (সম্মান) ও ২০১১ সালে এমএসসি পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন এবং ২০১৭ সালে এমফিল ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা)-এর ব্যবস্থাপক (গবেষণা, পর্যবেক্ষণ ও মূল্যায়ন) পদে কর্মরত।
তিনিই প্রতিষ্ঠানটির সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য এবং সমাজ উন্নয়নবিষয়ক জার্নাল Social Change-এর সম্পাদকীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা, গবেষণা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রামগঞ্জবাসী আজ গর্বিত। আমরা তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd