• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রায়পুরে রিকশাচালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু মাদ্রাসায় শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ: গ্রেপ্তার না হওয়ায় আদালতের দ্বারস্থ মা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান, ৩ রেস্টুরেন্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা রায়পুরে কিশোর গ্যাংয়ের ছিনতাই: চারজন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার জিয়াউর রহমানের আদর্শ ও খালেদা জিয়ার রাজনৈতিক ভাবনা: নতুন বাংলাদেশের রূপরেখা নিয়ে আলোচনা সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দৃঢ় অবস্থান—সমর্থকদের দাবি রায়পুরে নদীর পাড়ে অনাহারে দিন কাটছে বৃদ্ধা ছালেহার রামগঞ্জে পাউবোর জায়গা দখল করে বাসভবন নির্মাণ লক্ষ্মীপুরের বশিকপুরে এক সপ্তাহে তিন ঘরে ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী আল্লামা লুৎফর রহমান: একটি নাম-একটি ইতিহাস

রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১

Reporter Name / ২১৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোটসাইকেল ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে মোঃ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যর ঘটনা ঘটেছে। এসময় মোটরসাইকেলের অপর যাত্রী মোঃ নাজমুল হাসান (২৪) মারাত্মক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ উপজেলার খলিফার দরজা ও কাটাখালি এলাকার রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের ব্রীকফিল্ড নামক স্থানে।
নিহত মোঃ হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। আহত নাজমুল হাসানকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টায় কাটাখালি থেকে রামগঞ্জে আসার পথিমধ্যে সিএনজি চালিত একটি অটোরিক্সার সাথে হৃদয় ও নাজমুলকে বহনকারী মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে দুইজনই পাকা সড়কে ছিটকে পড়লে হৃদয় হোসেনের মৃত্যুর ঘটনা ঘটে।
রামগঞ্জ থানার উপ পরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক ঘটনার পরপরই পলাতক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd