মোঃ শাহআলম :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা বাজারে বিদ্যুতের শর্ট সার্কিটের আগুনে প্রায় ২০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই।বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১টায় পানিওয়ালা বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী জয়নাল আবদীনের সতাত ভ্যারাইটিজ ষ্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল আবেদীন জানান,প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যাই।হঠাৎ খবর আশে দোকানে আগুন লেগেছে।এসে দেখি আমার নগদ ৭লক্ষ টাকা ও ১২ লক্ষ টাকা মুদিমালামাল সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয় ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে আমার সকল কিছু শেষ।আমি রামগঞ্জ উপজেলা প্রসাশন ও সকলের কাছে সহযোগিতা কামনা করছি।
স্থানীয় সূত্রে জানাযায়, রাত ১টায় দোকানে আগুনের সুত্রপাত হয়।এর মুহুর্তেই পুরো দোকানে আগুন চড়িয়ে পড়ে স্থানীরা অনেক চেষ্টা করেন,পরে রামগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।ততক্ষণে সকল কিছু পুড়ে যায়।