• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চন্দ্রগঞ্জে ডাকাতি: ৩ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও অস্ত্র উদ্ধার রায়পুরে কৃষি জমির টপ সয়েল কাটার দায়ে জরিমানা, শ্যালো পাম্প জব্দ রামগঞ্জে ইটভাটায় পুড়ছে ফসলি জমির টপসয়েল হুমকিতে কৃষিজমি রায়পুরে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণে বর্ণাঢ্য র‍্যালি রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ধর্মীয় অঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব এ. এস. এম রুহুল আমিনের ইন্তেকাল লক্ষ্মীপুরে সাংবাদিকের ওপর হামলা: আটক দুই লক্ষ্মীপুরে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ জন আটক লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়

রামগঞ্জে আবুল খায়ের টোবাকোর ডিলার অফিসে দুর্ধর্ষ চুরি, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে আবুল খায়ের টোবাকোর একটি ডিলার পয়েন্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সোনাপুর কলাবাজার সংলগ্ন মোহাম্মদ মিয়ার ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিলার অফিসে এ ঘটনা ঘটে।

ডিলার শ্রিনাথ বনিকের নাতি সুমিত প্রসাদ বনিক জানান, প্রতিদিনের মতো সোমবার রাত আনুমানিক ১০টার দিকে অফিসের কাজ শেষ করে  তিনি বাড়ি ফিরে যান। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে অফিস খুলে ভেতরে প্রবেশ করে দেখতে পান অফিসের তালা ভাঙা এবং অফিস থেকে ৩৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় ৫ লক্ষাধিক টাকার সিগারেট এবং নগদ ৫৪ হাজার টাকা চুরি হয়েছে। এতে মোট ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসের জানালার গ্রিল ভাঙা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা জানালা দিয়ে অফিসে প্রবেশ করে ছাদের মাধ্যমে মালামাল নামিয়ে নিয়ে গেছে।

ঘটনার খবর পেয়ে সকালে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে রামগঞ্জ থানার উপপরিদর্শক সাব্বির হোসেন জানান, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চোর চক্রকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd