• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

রামগঞ্জে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেমের উপর হামলা

Reporter Name / ৩২১ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা  ঘটেছে।

শনিবার (৩০ আগষ্ট ) রাত সাতটায় উপজেলার বেড়ী বাজার এ হামলা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।

সূত্রে জানান উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল লামচর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে।  তৃনমুল বিএনপি গোপন ব্যালটে ভোট প্রদান করেছেন। মাগরিবের আগে ভোটের ফলাফল ঘোষনা করেন।

সাধারণ সম্পাদক পদে টিপু সুলতান ভূইয়াকে বিজয় ঘোষনা করছেন।

মাগরিব নামাজ শেষে দলের নেতাকর্মীরা চলে যান। নামাজের পর আবুল কাশেম ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ প্রশাসন ও গণমাধ্যম কর্মিদের সাথে কথা বলেন।

ওই সময় পরিকল্পিতভাবে ভোটে  পরাজিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী  তরিকুল ইসলাম স্বপনের নেতৃত্ব  বিএনপি নেতারা মিছিল নিয়ে আবুল কাশেম এর উপর হামলা করেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মজু বলেছেন শান্তিপূর্ণ ভোট গণনা হয়েছে। পরাজিত সাধারণ সম্পাদক সহ দলের নেতারা কাশেমকে দফাদফা হামলা করেন। মাথায় বাঁশের কঞ্চি ও পিটে ইটের আঘাত করেছেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।  ১২দলীয় জোটের মুখপাত্র সাহাদাত হোসেন সেলিম বলেছেন ফলাফল ঘোষনা অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে ছিলাম। ঘটনাটি মাগরিব নামাজের পরেই ঘটেছে।  আবুল কাশেম এর উপর হামলার তীব্রপ্রতিবাদ জানাচ্ছি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি বলেছেন ঘটনাটি দু:খজনক। ভোট গণনার অভিযোগ করলে দলের নেতৃবৃন্দ তদন্ত সাপেক্ষে বিবেচনা করতেন।

মোহাম্মদীয় থানার এসআই বেলায়েত জানান দলবল নিয়ে কাশেমের উপর হামলা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd