• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে জ্বালানি বাজার ও বাস কাউন্টারে প্রশাসনের কড়া নজর চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী,বাড়ি রামগঞ্জে  কমলনগরবাসীর ৩০ বছরের প্রতীক্ষার অবসান: আলোর মুখ দেখছে স্বপ্নের মতিরহাট ফেরিঘাট মেঘনা নদী বাঁধের কোটি কোটি টাকার প্রকল্পে দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী  কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ নিষেধাজ্ঞার মাঝেই মেঘনায় মাছ শিকার কমলনগরের বিভিন্ন ঘাটে গোপনে বিক্রি, প্রশ্নের মুখে নজরদারি উত্তর হামছাদী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর রহমান ভূঁইয়া লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র সংস্কারের কাজ কাগজে-কলমে, বাস্তবে নেই যারা মুখে ইনসাফের কথা বলেন প্রকৃতপক্ষে তারা ইনসাফের রাজনীতি করে নাই, মানুষকে জিম্মি করে গুপ্ত রাজনীতি করেছে : পানিসম্পদ মন্ত্রী রায়পুরে মোবাইল কোর্টের অভিযান, ৫৪ হাজার টাকা জরিমানা

রামগঞ্জে গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জন আটক

Reporter Name / ৬২৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে স্বপ্নীল চৌধুরী জাবেদ :

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা বেগম (৪৫) নামের গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগে রামগঞ্জ থানা পুলিশ ছেলে মোঃ হিমেল (২৫), মেয়ে সিমিকা,পুত্র বধু জান্নাতসহ ৪ জনকে আটক করেছেন। এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা মর্গে প্রেরন করেন। ঘটনাটি ঘটে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের হাপানিয়া বেপারি বাড়িতে। নিহত ফাতেমা বেগমের স্বামী লিটন মিয়া(৫৫)। সে বর্তমানে পলাতক রয়েছে। ফাতেমা বেগম সোমবার (১৮ আগস্ট) রাত ১০টায় ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ব্যাপারে পাশ্ববর্তি চাটখিল উপজেলাধিন মধ্য বদলকোট চৌধুরি পাইকের বাড়ির নিহত ফাতেমা বেগমের বড় ভাই ইসমাইল হোসেন রামগঞ্জ থানায় অভিযোগ দেন।
নিহত ফাতেমা বেগমের ভাই ইসমাইল হোসেন, ভাবী জান্নাতুল ফেরদাউস ও স্থানীয় ইউছুফ মিয়া জানান, ফাতেমা বেগম দীর্ঘদিন যাবত স্বামী,ছেলেসহ ঢাকার সূত্রাপুর থানাধিন পুরান ঢাকার কলতাবাজার এলাকায় বসবাস করে আসছেন। তিন বছর আগে তার ছেলে হিমেল বিয়ে করে। এরপর থেকে পুত্রবধুকে নিয়ে স্বামী ও ছেলের সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামী ছেলেসহ ফাতেমা বেগমকে কয়েকবার মারধরও করেন। সোমবার (১৮আগস্ট) রাতে ফাতেমা বেমগকে ছেলে, তার স্বামী, পুত্রবধুসহ ব্যাপক মারধর করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে রাত ৯টা সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় রাত ১০টার সে মারা যান। পরে তারা কৌশলে লাশ রামগঞ্জে নিজ বাড়িতে এনে তড়িগড়ি দাফন করার চেষ্টা কালে, পুলিশ লাশ উদ্ধার ও ৪ জনকে আটক করে। এ ব্যাপারে ফাতেমা বেগমের স্বামী পলাতক থাকায় । তার মেজ ভাই মোঃ মোস্তাফা কামাল জানান যে লিটন আমার ছোট ভাই এর বৌ অসুস্থ হওয়ার আগে তাকে মাইর দৈর করা হয় আমার শুনেছি । এরপর ফাতেমা বেগম অসুস্থ হয়ে মরাজান এবং আমাদের সাথে সবসময় যোগাযোগ আছে । লিটন লাশ নিয়ে আসার পর আত্নীয় স্বজন সবাইকে , অনুরোধ করা হয়েছে কোন বক্তব্য যেন না দেয় ।
রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল বারি জানান, নিহত ফাতেমা বেগমের ভাই ইসমাইল হোসেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাস্থল ঢাকার সুত্রাপুর থানাধিন হওয়ায় আটককৃতদেরকে সেই থানায় প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd