• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লক্ষ্মীপুরে ওয়ারিশি সম্পত্তি ও ৪৩ লাখ টাকা নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের ওপর হামলার অভিযোগ, পাল্টা দাবি রামগতিতে জেএসডির জনসভায় পথে পথে বাঁধা, হামলা, ১০ বাস ভাংচুর,আহত ১৩, গুলিবিদ্ধ-১  সন্ত্রাসী ও দুর্বৃত্তায়নের রাজনীতির দিন শেষ  —- তানিয়া রব  চন্দ্রগঞ্জ থানার ওসির নেতৃত্বে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার রামগঞ্জে ১শ গজের মধ্যে ৫ দোকানে চুরি: নগদ টাকা ও মালামাল লুট রামগঞ্জের হাজীগঞ্জ সড়কের কাটাখালি এলাকায় সিএনজি চাপায় যুবকের মৃত্যু: আহত ১ রামগঞ্জে মাত্র চার মাসে দুই শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণসমাবেশকে ঘিরে সমালোচনার ঝড় ‎কমলনগরে মেঘনার ভাঙনরোধে ৩১’শ কোটি টাকার প্রকল্পের ধীরগতির প্রতিবাদে গণসমাবেশ রামগঞ্জে ষড়যন্ত্রের শিকার ৪ সাংবাদিকের মামলা তদন্ত নিয়ে উদ্বিগ্ন বিএমইউজে হাইকোর্টে বৈধতা ছেয়ে রিটপিটিশন করেন রামগঞ্জ মেসার্স জাহাঙ্গীর এন্ড জাকির ইটভাটার মালিক

রামগঞ্জে গৃহবধুর কিডনী হারানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name / ৫৯৯ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আবু তাহের:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জরায়ু অপারেশন করাতে এসে অনভিজ্ঞ ডাঃ খন্দকার মোশতাক আহম্মদের ভুলে তাহমিনা বেগম নামের এক গৃহবধুর কিডনী হারানোর ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু হাসান শাহীনের নির্দেশনায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী সার্জন ডাঃ নাজমুল হককে প্রধান এবং ডাঃ সাইফুল আমীন ও ডাঃ রিপন চন্দ্র নাথকে সদস্য করে ৩সদস্য বিশিষ্ট ওই তদন্ত কমিটি গঠন করেছেন। গত রোববার গঠনকৃত ওই তদন্ত কমিটি সৃষ্ট ঘটনায় সঠিক তদন্তর্পূক সীমিত সময়ের মধ্যে সিভিল সার্জন লক্ষ্মীপুর বরাবর প্রতিবেদন দাখিল করবেন।
জানা যায়, রামগঞ্জ উপজেলার পূর্ব দেহলা গ্রামের হায়দার আলী মুন্সী বাড়ির মোঃ কামরুল আলমের মেয়ে তাহমিনা বেগম জরায়ু অপারেশনের উদ্দেশ্যে গত ৩জানুয়ারী রামগঞ্জ কেয়ার হাসপাতালে আসেন। ওই সময় কেয়ার হাসপাতাল কতৃপক্ষ পাশ্ববর্তী উপজেলা চাটখিল সরকারি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এনেসথেসিয়ার ডাঃ খন্দকার মোস্তাক আহম্মেদকে সংবাদ দেন। পরে ডাঃ মোস্তাক এসে তাহমিনা বেগমের জরায়ু অপারেশন করেন। ওই অপারেশনের ফলে তাহমিনার কিডনী ব্লক হয়ে যায়। এরপর তাহমিনাকে রামগঞ্জ ফেমাস হাসপাতালে ভর্তির পর চারবার তার অপারেশন করা হয়। অভিভাবকদের অভিযোগ এতে তাহমিনা কিডনী হারিয়েছেন। এমন অপচিকিৎসার ঘটনায় পরিবারের লোকজন বিচার চেয়েছেন। বিষয়টি নিয়ে গত ৮এপ্রিল দৈনিক বাংলার মুকুলসহ বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডাঃ আবু হাসান শাহীনের নির্দেশনায় তদন্ত কমিটি ঘঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd